যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের ভালবাসা দিবস
আগামীকাল রোববার বিশ্ব ভালবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে)। এদিনটিকে যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের ভালবাসা দিবস হিসেবে আখ্যায়িত করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোরবস। বলা হয়েছে, এই এক দিনেই এখানকার মানুষ খরচ করবে এত বিপুল অংকের অর্থ। ভ্যালেন্টাইনস ডে’কে আরো রোমান্টিক, আরো প্রেমময় করতে মানুষ উজার করে অর্থ খরচ করবে। বিশেষ করে নব দম্পতি বা নতুন প্রেমে পড়েছে এমন প্রেমিক-প্রেমিকা তো উজাড় করে অর্থ খরচ করবে। হয়তো কেউ সিনেমা দেখতে যাবেন। কেউবা ছুটবেন অভিজাত হোটেলে খাবার খেতে। গত রোববারও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ‘সুপার বৌল’ উৎসবে ১৫০০ কোটি ডলার বিনিময় হয়েছে। খাবার থেকে শুরু করে পার্টি সবই ছিল তাতে। আর ভ্যালেন্টাইনস ডে’তে সেই খরচ দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে বলা হচ্ছে। এমন তথ্য দিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন। এ বছর এ দিনটি সাপ্তাহিক ছুটির দিন। ফলে এদিনে শতকরা ৫৪ দশমিক ৮ ভাগ মার্কিনি বাড়ির বাইরে কাটাবেন। বিভিন্ন আয়োজনে তারা সময় পাড় করবেন। উপহার তুলে দেবেন প্রিয়জনের হাতে। তবে নারীদের তুলনায় পুরুষরা বেশি খরচ করেন বলে বলা হয়েছে রিপোর্টে। গড়ে এসব ইভেন্টে একজন পুরুষ খরচ করেন ১৩৩ দশমিক ৬১ ডলার। অন্যদিকে একজন নারীর খরচের অংক ৬২ দশমিক ১৪ ডলার। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!