Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াই : নেভাদায় জিতলেন হিলারি, সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: February 21, 2016 | 12:40 AM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে আরও একটি করে রাজ্যে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গতকাল নেভাদা রাজ্যে ডেমোক্রেট দলের ককাস নির্বাচনে বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে সেখানকার ৪৩টি ডেলিগেট নিজের আয়ত্তে এনেছেন হিলারি। অন্যদিকে একই দিন সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত হয় রিপাবলিকান দলের প্রাইমারি। এতে বিজয়ী হয়ে ৫০টি ডেলিগেট নিজের আয়ত্তে আনেন ট্রাম্প। এখানে দ্বিতীয় স্থান নির্ধারণী নিয়ে লড়াই চলছিল টেড ক্রুজ ও মারকো রুবিওর মধ্যে। এ নিয়ে তিনটি করে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মধ্যে ডেমোক্রেট দলের তিনটি রাজ্যের মধ্যে দুটিতে বিজয়ী হলেন হিলারি। এ রাজ্য দুটি হলো আইওয়া ও নেভাদা। তিনি বার্নি স্যান্ডার্সের কাছে হেরেছেন নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচনে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন দুটি রাজ্যে। এ দুটি রাজ্য হলো নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনা। তিনি টেড ক্রুজের কাছে হেরেছেন আইওয়া রাজ্যের প্রাইমারিতে। গতকাল অনুষ্ঠিত হয় সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দলের প্রাইমারি। সেখানে বেশ ব্যবধানে নিজ দলের টেড ক্রুজকে পরাজিত করেন ট্রাম্প। এখানে লক্ষ্যণীয় এ নির্বাচনে ফ্লোরিডার গভর্নর জেব বুশ রয়েছেন অনেকটা নিচে। তিনি দ্বিতীয়, তৃতীয় স্থানেও নেই। ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান বিশাল। অন্যদিকে নেভাদা ককাস নির্বাচন হয় ডেমোক্রেট দলের। সেখানে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স কড়া প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত হিলারিই বিজয়ী হন। ওদিকে আগামী ১লা মার্চ ‘সুপার টুয়েসডে’। এদিন এক ডজনেরও বেশি রাজ্যে নির্বাচন হবে। তাতে ২০শে ফেব্রুয়ারির নির্বাচন একটি বড় অনুঘটকের কাজ করবে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV