Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

২০১২ সালের নির্বাচনে লড়ছেন না হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: November 22, 2010 | 5:40 PM

 

হিলারি ক্লিনট

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। এমনকি অন্য কোনো নির্বাচনেও অংশ নেওয়ার আগ্রহ নেই তাঁর।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন গত রোববার এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে যা করছি, তা নিয়ে আমি খুব খুশি। ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার।’
হিলারি আরও বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। মার্কিন নাগরিকদের মূল্যবোধ, স্বার্থ ও তাঁদের নিরাপত্তার জন্য যা করণীয়, তা করার ক্ষেত্রে আমি অঙ্গীকারবদ্ধ।’
সাবেক ফার্স্ট লেডী হিলারি ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থিতা অর্জনে ব্যর্থ হন। প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান তিনি। এর পর থেকেই গুঞ্জন চলছে, আগামী নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। ২০১২ সালের নির্বাচনে হয় প্রেসিডেন্ট ওবামার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে অথবা ওবামার জনপ্রিয়তায় ধস নামলে সে ক্ষেত্রে সরাসরি প্রেসিডেন্ট পদেই তাঁর লড়াই করার গুজব চলে আসছিল।
সাক্ষাৎকার দেওয়ার সময় গুজবের বিষয়টি হিলারিকে বারবার স্মরণ করিয়ে দিলে তিনি প্রথমে এতে পাত্তাই দিতে চাননি। পরে হঠাৎ বলে উঠেন, ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনাই নেই তাঁর। ডেইলি মেইল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV