Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নাসায় জ্যোতির্বিজ্ঞানী হওয়ার জন্য রেকর্ড সংখ্যক আবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: February 22, 2016 | 1:02 AM

নাসায় জ্যোতির্বিজ্ঞানী হওয়ার জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। নাসায় এ সংক্রান্ত ক্লাস করানো হবে। এ জন্য ২০১২ সালে সর্বশেষ যে পরিমাণ আবেদন পড়েছিল এবার এরই মধ্যে সেই আবেদন পড়েছে তিন গুণ। বার্তা সংস্থা এএফপি বলছে, এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান নাসা। সে অনুযায়ী, এবার এজন্য আবেদনের সংখ্যা ১৮ হাজার ৩০০। এর আগে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছিল ১৯৭৮ সালে। সেবার আবেদন করেছিলেন ৮ হাজার প্রার্থী। একবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে অনেক দূর। নাসা এডমিনিসট্রেটর ও সাবেক জ্যোতির্বিদ চার্লি বোল্ডেন বলেন, আমাদের মঙ্গল গ্রহ অভিযানের জন্য এত বিপুল সংখ্যক মার্কিনি সাড়া দেবেন তাতে আমি বিস্মিত হইনি। তবে তাদের মধ্য থেকে কিছুসংখ্যক লক্ষ্য পূরণ করতে পারবেন। আগামী দেড় বছরে একটি নির্বাচক পরিষদ আবেদনগুলো যাচাই করে দেখবেন। তারা উচ্চ শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের সাক্ষাৎকারে ডাকবেন টেক্সাসে জনসন স্পেস সেন্টারে। শেষ পর্যন্ত ৮ থেকে ১৪ জন সৌভাগ্যবানকে প্রশিক্ষণের জন্য নেয়া হবে। এই প্রশিক্ষণ ক্লাস শুরু হবে আগামী বছর মধ্যভাগে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ