Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্যাটারসনে স্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে প্রবাকস ও নিউজার্সি আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 23, 2016 | 1:52 PM

নিউজার্সি:বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন সিটির  জন এফ কেনেডী হাইস্কুল প্রাঙ্গনে প্রায় ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার ব্যয়ে সরকারি জমিতে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউজার্সি প্রবাসীরা।  প্যাটারসনে বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হোসেন পাঠান বাচ্চু ও সদস্য সচিব সেলিম চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন উপকমিটির সকলকে নিয়ে স্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ স্ব স্ব সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এর পূর্বে স্থানীয় ফায়ারম্যান হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারীর উপর আলোচনা, বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শহীদ দিবস স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল ভর্তি প্রায় ৭/৮ শত লোক কে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অন্যান্য সংগঠনের সংগে শহীদ বেদীতে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস) এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মোশাররফ আলম, সাধারণ সম্পাদক দেওয়ান বজলু ও সাংগঠনিক সম্পাদক রেজাউল কে. চৌধুরী সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

শহীদ মিনারে পুস্পাঞ্জলি দিয়ে আরো শ্রদ্ধা জানিয়েছেন নিউজার্সি আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, নিউজার্সি আওয়ামীলীগের সভাপতি  আব্দুল মালিক চুন্নু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহসভাপতি মোশারফ আলম, রেজাউল করিম চৌধুরী, যাবেদ খান, সাবেক আহবায়ক সেলিম আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রিপন, দপ্তর সম্পাদক আব্দুর রকিব লুলু, প্রচার সম্পাদক নৃপেন্দ্র পাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হেলাল আহমেদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আলী, শিক্ষ্যা বিষয়ক সম্পাদক সাঈদ রহমান, আব্দুল হান্নান, কাওছর আহমেদ, আবু হোসেন, মোঃ সফিক উদ্দিন মশাহিদ আলম, নজরুল ইসলাম, মোঃ শাহাব উদ্দীন, মোহাম্মদ বদরুজ্জামান, কমর উ্দিন, ছালিক মিয়া.পাবেল মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV