Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: November 22, 2010 | 5:58 PM

ইউএসএনিউজ ডেস্ক: উড্ডয়নের পরপর মস্কোগামী একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট বিমানটিকে নিয়ে নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন এবং জরুরি অবতরণ করান। বিমানটিতে ২০৪ জন আরোহী ছিলেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কথা উল্লেখ করে ফেডারেল এভিয়েশন প্রশাসনের এক মুখপাত্র জানান, রোববার ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানটি উড্ডয়নের পরপর ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন। তবে বিমানে আগুন ধরে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে বিমানের একটি পাখায় আগুন ধরে গেছে_ এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় ক্রুরা দ্রুত বিমানবন্দরে ছুটে যান।
কিন্তু বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিরাপদে অবতরণ করে। যাত্রী কিংবা ক্রু কেউই হতাহত হননি।
ডেল্টা থেকে বলা হয়েছে, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট বিমানবন্দরে ফিরে এসে বিমানটি জরুরি অবতরণ করান।বাসস
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV