Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হলিউডেও মার্কিন নির্বাচনী হাওয়া

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: March 8, 2016 | 8:28 PM

মোহাম্মদ আবুল হোসেন : প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা-সমালোচনা। চলছে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা। সে দৌড়ে ডেমোক্রেট দল থেকে বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে অনেকখানি সামনে রয়েছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় রিপাবলিকান শিবিরে এগিয়ে আছেন এবার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনের হাওয়া দোলা দিয়েছে হলিউডকেও। হলিউডের নামকরা পরিচালক, অভিনেত্রী, অভিনেতা, এমনকি গায়ক-গায়িকা চুপ করে থাকতে পারেননি। তারা সমর্থন দিয়েছেন পছন্দের প্রার্থীকে। শুধু সমর্থন নয় অর্থ দিয়ে প্রচারণায় সহায়তা করেছেন। তাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা (ডোনেশন) পেয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। বলা হচ্ছে তার অ্যাকাউন্টে হলিউড তারকাদের জমা ডোনেশনের পরিমাণ কয়েক লাখ ডলার। তর মধ্যে বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ রয়েছেন। রয়েছেন আমেরিকান ব্যবসায়ী, স্টুডিও নির্বাহী ও প্রযোজক জেফ্রে কাতজেনবার্গ। তিনি ড্রিম ওয়ার্কস অ্যানিমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও। স্টিফেন স্পিলবার্গ ও জেফ্রে দুজনেই হিলারি তহবিলে জমা দিয়েছেন ১০ লাখ ২ হাজার ৭০০ ডলার করে। শুধু এ দুজনের কাছ থেকেই হিলারি ডোনেশন হিসেবে পেয়েছেন ২০ লাখেরও বেশি ডলার। চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, স্ক্রিন রাইটার, কম্পোজার জেফ্রে জ্যাকব আব্রাহাম হিলারির তহবিলে দান করেছেন ৫ লাখ ২ হাজার ৭০০ ডলার। হিলারিকে আরও সমর্থন করেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়োন্সে নোয়েলস। তিনি দিয়েছেন দুই হাজার ৭০০ ডলার। হৃদয় কাঁপানো ‘টাইটানিক’ নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও-ও নিয়েছেন হিলারি ক্লিনটনের পক্ষ। তিনি দিয়েছেন দুই হাজার ৭০০ ডলার। এ ধারায় যুক্ত হয়েছেন কিম কারদাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। তিনি হিলারির তহবিলে জমা দিয়েছেন দুই হাজার ৭০০ ডলার। অভিনেতা টম হ্যাঙ্কস হিলারিকে দিয়েছেন দুই হাজার ৭০০ ডলার। একই পরিমাণ অর্থ হিলারিকে দিয়েছেন বেন অ্যাফ্লেক, কেটি পেরি, চাক লোরে, কেট হাডসন, রেসে উদারস্পুন, ইলেন ডিগেনারেস প্রত্যেকে। এর বাইরে রয়েছে এর চেয়ে কম অর্থ জমাদানকারী তারকারা। যারা এর চেয়ে কম অর্থ জমা দিয়েছেন তাদের তালিকায় আনা হয়নি। অন্যদিকে হিলারির দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে দুই হাজার ৭০০ ডলার করে দিয়েছেন ড্যানি ডেভিতো, বোনি রাইত (গায়ক), সেথ ম্যাকফারল্যান্স। অন্যদিকে বেন কারসন ও র‌্যান্ড পলের তহবিলে ৫ হাজার ডলার করে অর্থ জমা দিয়েছেন কেলসি গ্রামার। মার্টিন ও’ম্যালের তহবিলে দুই হাজার ৭০০ ডলার জমা দিয়েছেন ড্যানি ডিভিতো। জেব বুশের তহবিলে দুই হাজার ৭০০ ডলার দিয়েছেন প্রযোজক জেরি ব্রাকহেইমার। বিজনেস ইনসাইডার প্রার্থীদের সমর্থনে দেয়া এসব অর্থের একটি তালিকা প্রকাশ করেছে। তারা ফেডারেল ইলেকশন কমিশনের ডাটাবেজে পাওয়া তথ্য নিয়ে এ তালিকা করেছে। এ তালিকায় আড়াই হাজার ডলারের কম অর্থ জমাকারীদের দেখানো হয়নি। এমন অনেক দাতা আছেন। এর উদ্দেশ্য প্রেসিডেন্ট নির্বাচনে হলিউডের কে সবচেয়ে বেশি অর্থের জোগানদাতা তা বাছাই করা। সে হিসাবে এখন পর্যন্ত হিলারির সমর্থনে সবচেয়ে বেশি অর্থ জমা পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন স্টিফেন স্পিলবার্গ ও জেফ্রে কাতজেনবার্গ। সূত্র: দি ইনডিপেনডেন্ট/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV