Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে আরও তিন রাজ্যে স্যান্ডার্সের জয়

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 27, 2016 | 3:14 PM

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে এবার তিনটি রাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। শনিবার ওয়াশিংটন, আলাস্কা ও হাওয়াইয়ে ককাস বা প্রাইমারি নির্বাচন হয়। তিনটি রাজ্যেই জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। এ নিয়ে টানা পাঁচটি রাজ্যের প্রাইমারি বা কসাস নির্বাচনে হিলারির বিরুদ্ধে জয়ী হলেন ভারমন্টের এই সিনেটর। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, শনিবারের নির্বাচনে আলাস্কায় ১৩টি ডেলিগেট পেয়েছেন বার্নি স্যান্ডার্স। পরাজিত হিলারি ক্লিনটন পেয়েছেন ৩টি ডেলিগেট। এই রাজ্যে দুজনের মধ্যে ভোটের ব্যবধানটাও চোখে পড়ার মতো। স্যান্ডার্সের ৮১.৬ শতাংশ ভোটের বিপরীতে হিলারি পেয়েছেন মাত্র ১৮.৪ শতাংশ ভোট। এদিকে ওয়াশিংটনে স্যান্ডার্স পেয়েছেন ২৩টি ডেলিগেট, হিলারি পেয়েছেন ৮টি। এখানেও ভোটের পরিমাণে যোজন এগিয়ে স্যান্ডার্স। স্যান্ডার্সের পক্ষে এই রাজ্যে ভোট পড়েছে ৭২.৭ শতাংশ । তুলনায় হিলারির পক্ষে পড়েছে ২৭.১ শতাংশ ভোট। আর হাওয়াইয়ে স্যান্ডার্স দখলে নিয়েছেন ১৭টি ডেলিগেট, হিলারি পেয়েছেন ৮টি। ভোটের পরিমাণ এই রাজ্যে স্যান্ডার্সের পক্ষে ৬৯.৮ শতাংশ, হিলারির পক্ষে ৩০ শতাংশ। সর্বশেষ এই তিন রাজ্যের নির্বাচনের পর এখন পর্যন্ত সব মিলিয়ে হিলারি পেয়েছেন ১,৭১২টি ডেলিগেট। বিপরীতে স্যান্ডার্স পেয়েছেন ১,০০৪টি ডেলিগেট। অর্থাৎ স্যান্ডার্সের চেয়ে এখনও ৭০৮টি ডেলিগেটে এগিয়ে আছেন হিলারি। দলীয় মনোনয়ন পেতে হলে ডেমোক্রেট প্রার্থীকে পেতে হয় ২,৩৮৩টি ডেলিগেট। সেই হিসাবে হিলারিকে মনোনয়ন পেতে হলে আরও ৬৮০টি ডেলিগেট অর্জন করতে হবে, বার্নি স্যান্ডার্সকে অর্জন করতে হবে ১,৩৯৮টি ডেলিগেট। আর তা অর্জনের জন্য এখনও পর্যন্ত প্রাইমারি বা ককাস নির্বাচন না হওয়া রাজ্যগুলোতে রয়েছে মোট ২,০৭৩টি ডেলিগেট। এসব রাজ্যের মধ্যে রয়েছে মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া, ক্যালিফোর্নিয়া, নিউজার্সির মতো বড় বড় রাজ্য। এর মধ্যে এক ক্যালিফোর্নিয়াই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে যে কোনো প্রার্থীর। এখানে রয়েছে সবচেয়ে বেশি ৫৪৬টি ডেলিগেট। ক্যালিফোর্নিয়ার নির্বাচন তাই ডেমোক্রেট দলের দুই প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবারের তিন রাজ্যসহ সর্বশেষ পাঁচটি প্রাইমারি বা ককাস নির্বাচনে বার্নি স্যান্ডার্সের টানা জয়ে তরুণ ও উদারপন্থি ভোটাররাই ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে। শনিবারের তিন জয়ের প্রতিক্রিয়ায় স্যান্ডার্স এপিকে বলেছেন, উদারপন্থি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভোট বাকি থাকায় তিনি আশা করছেন হিলারির সঙ্গে ডেলিগেটের ব্যবধান কমিয়ে আনতে সমর্থ হবেন। তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চল অনেক বেশি রক্ষণশীল। ক্রমেই আমরা দেশের প্রগতিশীল অঞ্চলের দিকে যাচ্ছি বলেই আমরা আরও ভালো ফলাফলের আশা করছি।’ হিলারি ক্লিনটন নিজেও শনিবারের নির্বাচনের ফলাফল আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন বলে মনে করা হচ্ছে। যে কারণে তিনি এই তিন রাজ্যে খুব বেশি প্রচারণাতেও মনোযোগী ছিলেন না। বরং সামনের নির্বাচনগুলোতেই তিনি বেশি মনোযোগী হয়েছেন। বিশেষ করে আগামী এপ্রিলে রয়েছে হিলারির নিজ রাজ্য নিউ ইয়র্কের নির্বাচন। এই রাজ্যসহ আগামী নির্বাচনগুলোতে তিনি জয়ের ধারায় ফিরে আসবেন বলেই আশাবাদ জানিয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV