মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান ড. রশীদ মালিক
আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসন থেকে ইউএস রিপ্রেজেন্টেটিভ (কংগ্রেসম্যান) পদে প্রার্থী হলেন আটলান্টার বাংলাদেশি-আমেরিকান ড. রশীদ মালিক। ডেমক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ড. মালিক ওরফে হাদী গত ৭ই মার্চ তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করেন এবং এরপরই আটলান্টার লরেন্সভিলের বাসিন্দা এবং মালিক কলেজেন প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ মালিককে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়।
ড. মালিক তার নির্বাচনী ইশতেহারে মূলধারায় কর্মসংস্থানের ক্ষেত্রে মাইক্রো ইন্টারপ্রিনারশিপ পদ্ধতির মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নেবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ভালবাসুন, এখনও ভোটার না হলে অনতিবিলম্বে ভোটার হোন এবং ভোট প্রদান করে ডেমোক্রেটিক পার্টি তথা আমেরিকান মূল্যবোধকে জাগ্রত রাখুন। তিনি হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান এবং মাইক্রো-ইন্টারপ্রিনারশিপ পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে ও সেই সাথে যোগাযোগ ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ ও ইউনিভার্সাল শিক্ষা পদ্ধতিকে মূলধারার জীবন-ব্যবস্থায় চালু করতে তাঁকে ভোট দেয়ার অনুরোধ জানান।
ড. রশীদ মালিক গত ২০১০ সালে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদেও দ্বিতীয়বার প্রার্থী হন। কিন্তু একবারও জয়ী হতে পারেননি। তবে এবার ডেমক্র্যাটিক পার্টি তাঁকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আসন্ন নির্বাচনে ইউএস প্রতিনিধি পরিষদে এই প্রথম একজন বাংলাদেশী লড়ার সংবাদ পাওয়া গেল। এর আগে মিশিগান থেকে বাংলাদেশী বংশোদ্ভূত হাসিম ক্লার্ক কংগ্রেসম্যান (২০১১-২০১৩) হয়েছিলেন। তিনিও ডেমক্র্যাটিক পার্টিও টিকিটেই জয় হন। কিন্তু এক টার্মের পর আর পুনর্নির্বাচিত হতে পারেননি। এনআরবি নিউজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের