Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: November 22, 2010 | 9:42 PM

ইউএসএনিউজ ডেস্ক: এক শ্রেণীর অসাধু চক্র সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা করছে। গৃহকর্মী পছন্দ না হলে তাকে বেচে দিচ্ছে সংশ্লিষ্ট স্পন্সর। কিনে নিচ্ছেন আরেক আরব বা কোন রিক্রুটিং এজেন্সি। গৃহপরিচারিকা হাত বদলের এ প্রক্রিয়াকে খোদ আরবরাই ক্রীতদাস প্রথার সঙ্গে তুলনা করছেন। এ নিয়ে সেদেশে চলছে নানা সমালোচনা।
আরব নিউজ এ খবর দিয়ে জানায়, সৌদি আরবের পত্রিকাগুলোতে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পাতায় প্রতিদিনই এমন অনেক বিজ্ঞাপন দেখা যায়। এগুলোতে স্পন্সররা তাদের গৃহপরিচারিকার জন্য ক্রেতা চেয়ে বিজ্ঞাপন দিয়ে থাকেন। প্রতি বছরই সৌদি আরবের ধনী গেরস্থরা বাইরের দেশ থেকে প্রচুর গৃহকর্মী স্পন্সর করে নিজ দেশে নিয়ে যান। কিন্তু কোন কারণে গৃহপরিচারিকাকে পছন্দ না হলে তাদের সামনে থাকে দু’টি পথ। হয় তার স্পন্সর বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেয়া বা স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করা। পত্রিকায় দেয়া বিজ্ঞাপনগুলোতে আরবরা সাধারণত তাদের আসল নাম-ঠিকানা ব্যবহার না করে শুধু মোবাইল ফোন নম্বর ব্যবহার করেন। এসব বিজ্ঞাপনে সাধারণত অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোই সাড়া দিয়ে থাকে। তারা এসব কর্মীকে অন্য আরেক স্পন্সরের কাছে বিক্রি করে দেয়। রিয়াদের এমন একটি এজেন্সির কর্মী আবু জাহের জানান, সৌদি আরবে অভিজ্ঞ গৃহপরিচারিকার কদর বেশি। যতদিন বেশি তার কাজের অভিজ্ঞতা, তার মূল্য ততো বেশি। সাধারণত অভিজ্ঞ গৃহপরিচারিকার মূল্য ধরা হয় ৯ হাজার সৌদি রিয়াল এবং অনভিজ্ঞ হলে মূল্য ধরা হয় ৮ হাজার সৌদি রিয়াল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV