Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের বড় বোনের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: April 15, 2016 | 8:23 AM

নিউইয়র্ক : বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল হককথা ও বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)-এর সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত ৫ এপ্রিল মঙ্গলবার রাতে দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বয়োবৃদ্ধ মা, স্বামী, ছয় ভাই, চার বোন এবং চার পুত্র ও দুই কন্যা সহ বহু আত্বীয়-স্বজন রেখে যান। খবর ইউএনএ’র।

ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মাহফুজা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকার মিরপুরস্থ বড় কন্যায় বাসায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেন। সন্ধ্যায় ঔষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন মাহফুজা বেগম। এসময় তার কন্যা ও দুই পুত্র সেবা দিচ্ছিলেন। পরবর্তীতে তার কোন সাড়াশব্দ না পাওয়ায় রাত ১০টার দিকে তাকে ঢাকতে গেয়ে তাকে মৃত অবস্থায় বিছানায় শায়িত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রাত ১০টা থেকে ১১টার মধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মাহফুজা বেগমের মৃত্যুর পর ঐদিন রাতেই তার মরদেহ স্বামী হাতেম আলীর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তালতলা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পরদিন বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য, এই কবর স্থানে তার মরদেহ প্রথম দাফন করা হয়। সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ তার বড় বোন মাহফুজা বেগমের বিদেহী আতœার শান্তি কামনায় সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন। এদিকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগমের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV