Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ঐতিহাসিক অ্যাবে গির্জায় ২৯ এপ্রিল ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: November 23, 2010 | 9:59 PM

ইউএসএনিউজ ডেস্ক: ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের বিয়ে আগামী ২৯ এপ্রিল।গতকাল সে দেশের রয়্যাল অফিস জানিয়েছে, লন্ডনের ওয়েস্টমিনস্টার অঞ্চলের ঐতিহাসিক অ্যাবে গির্জায় কেট মিডলটনের সঙ্গে উইলিয়ামের এ বিয়ে অনুষ্ঠিত হবে।ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রাজকুমারের বিয়ে উপলক্ষে ব্রিটেনে ওইদিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও ডায়ানার বিয়ের তিন দশক পর এই আয়োজন সবচেয়ে জমকালো হবে বলে ধারণা করা হচ্ছে। উইলিয়ামের ব্যক্তিগত সেক্রেটারি জ্যামি লুথার-পিনকারটন বলেন, ‘রাজপরিবারের বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গে ওই গির্জা দীর্ঘদিন ধরে যুক্ত। উইলিয়ামের ক্ষেত্রেও এর ব্যত্যয় হবে না।’ গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর ডায়ানাকে এ গির্জায় সমাহিত করা হয়। ১৯৪৭ সালে সেখানেই প্রিন্স ফিলিপের সঙ্গে ব্রিটেনের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়া ব্রিটেনের রাজা-রানীদের অভিষেক অনুষ্ঠানও ওয়েস্টমিনস্টারের ওই গির্জায় অনুষ্ঠিত হয়। লুথার-পিনকারটন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিয়ের খরচ চালাবেন রাজপরিবার ও মিডলটনের বাবা-মা। সম্প্রতি চারটি সংবাদপত্রের জরিপে দেখা গেছে, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অধিকাংশ ব্রিটিশ নাগরিক রাজা হিসেবে উইলিয়ামকেই পছন্দ করছেন। অর্থাৎ ৬২ বছর বয়সী বাবা চার্লসের চেয়েও সন্তান বেশি জনপ্রিয়। সূত্র্:এএফপি
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV