নিউইয়র্ক বইমেলার ২৫ তম উৎসব ২০-২২ মে : বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য শুরু হচ্ছে মুক্তধারা/চ্যানেল আই সাহিত্য পুরস্কার ২০১৬
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকীতে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এবছর শুরু হচ্ছে মুক্তধারা/চ্যানেল আই সাহিত্য পুরস্কার ২০১৬।
মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকী অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ মে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই বৃহত্তম মেলা উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন।
বর্ণিল এ মেলায় তিনদিন জুড়েই বসবে জমজমাট গানের আসর। উত্তর আমেরিকার সেরা শিল্পীরা ছাড়াও থাকবেন দুই বাংলার সেরা গায়ক-গায়িকারা।
আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৬ এর আহ্বায়ক হাসান ফেরদৌস জানান, নিউইয়র্ক বইমেলার ২৫ তম বার্ষিকীতে প্রথমবারের মত বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য একটি সাহিত্য পুরস্কার ঘোষিত হবে। বাংলাদেশের চ্যানেল আই-এর অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত এই পুরস্কারের নাম মুক্তধারা/চ্যানেল আই সাহিত্য পুরস্কার। বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। পৃথিবীর যেকোন স্থান থেকেই তেমন একজন লেখক যৌথভাবে নির্বাচন করবেন চ্যানেল আই ও নিউইয়র্ক বইমেলার প্রস্তুতি কমিটি। মেলার শেষ দিন, ২৩ মে, এই পুরস্কার ঘোষিত হবে। এই পুরস্কারের মূল্যমান দুই লক্ষ টাকা।
বইমেলার আরেকটি উল্লেখযোগ্য দিক হবে, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকাশনা সংস্থার মধ্যে সেরা বইয়ের স্টলের জন্য একটি পুরস্কার। মেলায় উপস্থিত দুই বাংলার সেরা লেখকদের একটি কমিটি তাঁদের বিবেচনায় সেরা স্টলটি নির্বাচন করবেন। ইতিমধ্যে বাংলাদেশের প্রকাশকদের মধ্যে মাওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক, সময় প্রকাশন-এর ফরিদ আহমেদ, অনন্যা-র মোঃ মনিরুল হক, স্টুডেন্ট ওয়েজে-এর মাশফিক উল্লাহ তন্ময়, নালন্দার রেদওয়ানুর রহমান জুয়েল, কথাপ্রকাশের মোহাম্মদ জসিমউদ্দীন, ইত্যাদি গ্রন্থ প্রকাশের জহীরুল আবেদীন জুয়েল, স¤্রাজ্ঞী প্রকাশনার সুলতানা রিজিয়া, প্রীতম প্রকাশের পপি চৌধুরী, ধ্রুবপদ-এর আবুল বাশার ফিরোজ শেখ নিউইয়র্কের বইমেলায় যোগ দেয়ার কথ্ ানিশ্চিত করেছেন। ভিসা পাওয়ার উপর নির্ভর করছে আরো বেশকিছু প্রকাশকের যোগ দেয়া।
বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে জমজমাট এই মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন, বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জামান খান, অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজমদার, অভিনেতা ও লেখক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, প্রবন্ধকার আহমেদ মাজহার, কবি ও ছড়াকার আমীরুল ইসলাম, কবি সৈয়দ আল ফারুক, শব্দঘর পত্রিকার সম্পাদক ও লেখক মোহিত কামাল, কবি গুলতেকিন খান। এছাড়া ঢাকার চ্যানেল আই এর প্রধান নির্বাহী বিশিষ্ট লেখক ফরিদুর রেজা সাগর উপস্থিত থাকবেন। শিল্পীদের মধ্যে বাংলাদেশ আসছেন বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা, নজরুল গীতি শিল্পী সুজিত মোস্তফা, পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্র সংগীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায় এবং লন্ডন থেকে আসছেন শিল্পী নাহিদ নাজিয়া।
কোলকাতার লেখকদের মধ্যে কথা সাহিত্যিক সমরেশ মজুমদার, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জীও বইমেলায় অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। জার্মান থেকে আসছেন নাজমুন নেসা পিয়ারী। কানাডা থেকে যোগ দিচ্ছেন বিশিষ্ট লেখক লুৎফুর রহমান রিটন, ইকবাল হাসান, মুস্তফা চৌধুরী, মাহফুজুল বারী, জসিম মল্লিক এবং শিল্পী শিখা আহমাদ, ফারহানা শান্তা এবং শেখর গোমেস।
উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
বাংলা উৎসব ও বইমেলার খবর নিয়ে বিস্তারিত তথ্য থাকছে http://www.ibanglautsab.orgএই ওয়েবসাইটে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes