Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে গাঙচিলের মনোরম হেমন্ত সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: November 25, 2010 | 12:41 AM

 

 নিউইর্ক:  গত ২১ নভেম্বর মহা আনন্দ উল্লাসে সম্পন্ন হলো গাঙচিল সাহিত্য আসরের ৩০তম অনুষ্ঠান, ‘গাঙচিল হেমন্ত সন্ধ্যা’। জ্যাকসন হাইটসের খান টিউটোরিয়ালে সেদিন ছিলো এক অনন্য সন্ধ্যা। এই প্রবাসে কবি সাহিত্যিক সাংবাদিক মোটামুটি সবারই উপস্থিতি ল্ক্ষ্য করা গেছে সেদিন। অনুষ্ঠান শুরু হয় ঠিক বিকেল পাঁচটায়। শেষ হয় রাত ন’টায়। অদ্ভূত এক স্বপ্নময় আমেজে সবাই সেদিন হারিয়ে যায়। যাই যাই করেও একটি মানুষও উঠতে পারেনি শেষ পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাঙচিলের সাধারন সম্পাদিকা নিলুফার রেজা।

 

  উদ্বোধনী সঙ্গীত হেমন্তের গান ‘হিমেরও রাতে ওই গগনে’ দিয়ে শুরু হয় আসর। এরপর কবিতা, আবৃতি ও কাব্য কথায় অংশ গ্রহন করেন গাঙচিলের সদস্য লুবনা কাইজার, লিটা শাহরিন, মেহের চৌধূরী, জুলি রহমান, রেজাউল করিম, নাসরিন চৌধূরী, মাহফুজা আখতার শিখা, মমতাজ বেগম আলো, জিনাত আলী, ডা: কাওসারি মালেক রোজী, ড: স্বপন বসু, আইভি রহমান, সৈয়দ খিজির হায়াত, সোনিয়া মনির, শিরিন আখতার, পারভিন রহমান, ম,ই, শাহিন, আফিয়া নাসরিন, সুকুমার রায়, শাহানা কবির, নিলুফার চৌধূরী, এবিএম সালেহউদ্দিন, আহমেদ কবির, ডা: মনসুর আলি, মানিস আহমেদ, ডা: তারিক চৌধূরী, বখতিয়ার আহমেদ, আবেদা চৌধূরী, জেবু চৌধুরী, শফি চৌধূরী, জলি আহমেদ, বরুন ঘোষ, স্নিগ্ধা আহমেদ, মনজুর কাদের ও লাকি টগর। রেখা আহমেদের পাচালি পাঠ সবাইকে আনন্দ দেয়। এরপর শুরু হয় সঙ্গীত পর্ব। এতে অংশগ্রহন করেন জনপ্রিয় শিল্পি শহিদ হাসান, মোত্তালিব বিশ্বাষ, নাইমা খান, হারুন খান, শহিদুল সরকার, সাকিনা ডেনি, মেহফুজ আহমেদ।

এ ছাড়াও ক’ যুগ ধরে যিনি সুর ও সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, ‘নিউ ইয়র্ক তোমাকে খুঁজছে’-এর সম্মানিত বিচারক শ্রদ্ধেয় আলি হোসেন।
আসরের বাড়তি আকর্ষন ছিলো খান শওকতের যাদু প্রদর্শন। তবলায় ছিলেন আহমেদ কবির আবেদিন। কৌতুক পরিবেশন করেন শহিদ উদ্দিন। ক্যামেরায় ছিলেন ক্যাপ্টেন রেজা। সর্বশেষে আসরের প্রধান আকর্ষন ছিলো প্রবাসী সকলের প্রিয় একজন চমৎকার মানুষ কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধূরীর বাশির মূর্ছণা। পিনপতন নীরবতায় দর্শক শ্রোতারা অন্য এক জগতে হারিয়ে যায়। বাশি শুনে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিক মনজুর আহমেদ।

        ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ঔপন্যাসিক সাঈদ তারেক, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মেজর (অব🙂 আশরাফ, বিশিস্ট সঙ্গীত শিল্পী টগর জাফরি, জসিম সরকার, জলি আবেদিন, রুখসানা বুলবুল, মিসেস পল খান মিসেস শাব্বির আহমদ চৌধূরী। অনুষ্ঠানে কেক উপহার দেন কাইজার আহমেদ। বেলাল বেগ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য গাঙচিলকে ধন্যবাদ জানান। সকলেরই অনুভূতি ছিলো গাঙচিলের পরবর্ত্তি অনুষ্ঠানের জন্য তারা অপক্ষা করবেন এমনটি।

 এই অনন্য সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করেন গাঙচিলের সভাপতি খান শওকত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV