মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন : প্রাইমারিতে ক্যালিফোর্নিয়ায় বড় বিজয় দেখছেন হিলারি, অঘটনের অপেক্ষায় স্যান্ডার্স
আগামী মঙ্গলবারেই রয়েছে কেনটাকি ও ওরেগন রাজ্যের প্রাইমারি। কিন্তু ডেমোক্রেটিক দলের দুই মনোনয়নপ্রত্যাশীর দৃষ্টি ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে। গত কয়েকটি প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের কাছে হেরে গেলেও এখনও নির্বাচনী দৌড়ে স্পষ্ট ব্যবধানেই এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। জুনের প্রথম সপ্তাহের ওই ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে ২০০৮ সালের মতোই বড় ব্যবধানেই জয় দেখছেন হিলারি। ৪৭৫টি ডেলিগেটের এই প্রাইমারিতে সেটা নিশ্চিত করতে পারলেই কার্যত দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারবেন তিনি। অন্যদিকে স্যান্ডার্স তার শেষ কয়েকটি প্রাইমারির ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়ায় আশা করছেন অঘটনের। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে শেষ পর্যন্ত বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। কিন্তু ক্যালিফোর্নিয়াতে ঠিকই ওবামার বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন তিনি। হিস্প্যানিক ও নারী ভোটারদের বদৌলতেই সেটা হিলারি পেরেছিলেন। এবারের ক্যালিফোর্নিয়াতেও একই রকম ফলাফল আশা করছেন তিনি। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে হিলারির এক নির্বাচনী র্যালিতে উপস্থিত ছিলেন ব্যাপকসংখ্যক হিস্পানিক। গত বুধবার নারীদের জন্যও বিশেষ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন হিলারি। ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে এগুলোর বড় একটি প্রভাব থাকবে বলেই আশা করছেন তিনি। অন্যদিকে শেষ কয়েকটি প্রাইমারিতে জয় পেলেও এখনও দলের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তিকে কঠিন কাজ বলেই মানছেন স্যান্ডার্স। হিলারির তুলনায় এখনও ৭৬৭ ডেলিগেটে পিছিয়ে রয়েছেন স্যান্ডার্স। ৪৭৫ ডেলিগেটের ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে তাই অঘটনের আশা ছাড়ছেন না তিনি। গত সপ্তাহে স্টকটনে এক র্যালিতে তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় বড় একটি জয় ছিনিয়ে নিয়ে আসতে পারলে এবং শেষের দিকের প্রাইমারিগুলোতে ভালো করতে পারলে তিনিই শেষ হাসি হাসতে পারবেন। মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি