Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষে ২৫শে মে সভা আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: May 17, 2016 | 7:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নতুন একটি অলাভজনক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষে গত ১১ই মে সন্ধ্যায় ম্যানহাটানের পলাশ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক মোখলেসুর রহমানের পরিচালনায় সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা একটি অলাভজনক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। তারা সংগঠন প্রতিষ্ঠায় নতুন প্রজন্ম, দক্ষ-অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠনের পরামর্শ দেন। নতুন সংগঠনের নামকরনে কয়েকটি নামের প্রস্তাবনা পেশ করেন। এই লক্ষ্যে নাম যাচাই-বাছাই করে নাম নির্ধারনের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন কেরামত আলী, অধ্যাপক মোখলেসুর রহমান, শফিকুল ইসলাম ও জুনেদ আহমদ। এছাড়া আগামী ২৫শে মে ম্যানহাটানের পলাশ রেম্টুরেস্টে বিকাল ৭টায় সাধারণ সভার মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব গৃহিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আ: শহীদ, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুর রহমান চৌধুরী, ছাতক সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ্ব জিল্লুল হক, মো: ইমাম উদ্দিন, আলহাজ এম এ কাশেম, মো: আব্দুল ওয়াদুদ তালুকদার, এনাম উদ্দিন, জুহায়ের চৌধুরী, বদরুল চৌধুরী, ফরিদ মিয়া, মাহমুদ হোসাইন, সৈয়দ হোসেন, কবি হাবীব ফয়েজী, শফিউল আলম, ক্বারী রজব আলী, রমজান আলী, রাজা চৌধুরী, ফারুক মিয়া, সাইয়িদ চৌধুরী, মিজানুর লিটন, সিরাজুল ইসলাম, সৈয়দ ফরহাদ উদ্দিন সহ আরো অনেক।
আগামী ২৫শে মে সন্ধ্যা ৭টায় পলাশ রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক কেরামত আলী এবং সদস্য সচিব অধ্যাপক মোখলেসুর রহমান।
যোগাযোগ : আহ্বায়ক কেরামত আরী, ৬৪৬-৬২৩-৪৭৫৩, সদস্য সচিব অধ্যাপক কবি মোখলেসুর রহমান ৩৪৭-২৮১-২৪৯৪, অর্থ সচিব জুনেদ আহমদ ৬৪৬-২৮৮-৯২৭১ ও সদস্য শফিকুল ইসলাম ৯১৭-৩০২-৫৩৯৬।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV