Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি অন্যের সাংস্কৃতিক বৈচিত্র্ ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা চর্চ্চায় অধিকতর আলোচনার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: November 25, 2010 | 12:58 AM

 শারকে চামান খান: জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি অন্যের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা চর্চ্চায় অধিকতর আলোচনার আয়োজনের আহবান জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ এইচ মাহমুদ আলী, এমপি। তিনি গত ২৩ নভেম্ভর জাতিসংঘের প্লিনারিতে বক্তব্য প্রদানকালে এ আহবান জানান। শান্তির সংস্কৃতি (“Culture of Peace”)শীর্ষক রেজ্যুলশনটি উপস্থাপনকালে তিনি বাংলাদেশ এর পক্ষে এ বক্তব্য প্রদান করেন।

 

 

  তিনি বলেন, এবছরের শেষাংশে শান্তির সংস্কৃতি’র জন্য আন্তর্জাতিক দশক (২০০১-২০১০) শেষ হলেও, এই ইস্যুতে বাংলাদেশ তার ভূমিকা অব্যাহত রাখবে। এ রেজ্যুলশনটির বাস্তবায়নের ওপর আরো বেশি মনোযোগ দিতে তিনি সকলকে আহবান জানান। এপ্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিকল্পে তিনি জাতিসংঘের গণতথ্য বিভাগকে বিশেষ উদ্যোগ এবং সকল অঙ্গসংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। এবছরও প্রস্তাবিত রেজ্যুলশনটি সর্বসম্মতিক্রমে সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। উল্লেখ্য, শান্তির সংস্কৃতি’র উত্তরণে দেশভিত্তিক সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণের জন্য বিশেষ ফান্ডের ব্যবস্থার সম্ভাব্যতা বিবেচনার জন্য UNESCO কে আহবান জানিয়ে একটি নতুন প্যারা এবছরের রেজ্যুলুশনটিতে যুক্ত হয়েছে। এছাড়া, শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে বিশ্বব্যাপী সুশীল সমাজের অব্যাহত এবং ক্রমবর্ধমান প্রচেষ্টা ও কার্যক্রমকে উৎসাহিত করা হয়েছে। এসময় তার সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV