Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ভুটানের রাজা কাটছেন পিয়াজ!

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: May 25, 2016 | 12:03 AM

বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ভুটানের রাজাকে দেশটির সাধারণ মানুষ আপনজন বলেই মেনে থাকেন। দেশটির রাজাও যাবতীয় রাজকীয় রীতিনীতির তোয়াক্কা না করেই সাধারণ মানুষের মতোই নানা ধরনের কাজে অংশ নিয়ে থাকেন। সেই রাজা জিগমে ওয়াংচুক এবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াজ-মরিচ-সবজি কেটে। তাও সেটা রাজকীয় কোনো আয়োজনের জন্য নয়, একটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের খাবার বানানোর জন্য। রাজার এমন সবজি কাটার ছবিও তাই স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হার্শ গোয়েংকা প্রথম ১৯শে মে দিবাগত রাতে ভুটানের রাজার পিয়াজ, কাঁচামরিচ আর সবজি কাটার ছবিটি প্রথম টুইটারে পোস্ট করেন। ভুটানের পূর্বাঞ্চলের মংগার এলাকার একটি কমিউনিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য খাবার তৈরির প্রস্তুতিতেই অংশ নিয়েছেন রাজা ওয়াংচুক। মুহূর্তেই এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন ছবিটি। একজন রাজা হয়েও এমন কাজ করছেন বলে ভূয়সী প্রশংসাও অনলাইনে কুড়িয়েছেন জিগমে ওয়াংচুক। ভুটানে ওয়াংচুককে ডাকা হয় ‘ড্রাগন কিং’ নামে। সেই রাজাই একজন সাধারণ বাবুর্চির মতো সাধারণ পোশাকে অন্যদের সঙ্গে বসে পিয়াজ, কাঁচামরিচ বা সবজি কাটছেন- তাতে বিস্মিত না হয়ে উপায় কী! তবে ওয়াংচুকের এমন চমকিত করা কাজের উদাহরণ এর আগেও মিলেছে। গত ৫ই ফেব্রুয়ারি ভুটানের রাজদম্পতির কোল আলো করে জন্ম নেয় প্রথম সন্তান। সে উপলক্ষেই দেশটিতে এক লাখ গাছ লাগানো হয়। ভুটানের ৮২ হাজার বাড়ির প্রতিটিতে একটি করে গাছ লাগানো হয় রাজা ওয়াংচুকের নির্দেশে। পরে স্বেচ্ছাসেবকদের দিয়ে বিভিন্ন জেলায় লাগানো হয় আরো ২৬ হাজার গাছ। এমন একজন রাজা আছেন বলেই হয়তো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হয়েও সবচেয়ে সুখী মানুষদের দেশের স্বীকৃতি ভুটানেরই জুটেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ