পেন্টাগনের রিপোর্ট আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে
ইউএসএনিউজ ডেস্ক: আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সৈনিক ও আফগান সরকারের সমর্থক বিভিন্ন বাহিনীর ওপর তালেবান হামলা ২০০৭ সালের চেয়ে চারগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পেশ করা পেন্টাগনের দ্বি-বার্ষিক প্রতিবেদনে গত সোমবার এ কথা বলা হয়। তাছাড়া সে দেশের নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থা ও সুনির্দিষ্ট কিছু এলাকার উন্নয়ন পরিস্থিতি আগের চেয়ে সন্তোষজনক অবস্থায় পেঁৗছেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর : এএফপি ও বিবিসি অনলাইনের।
পেন্টাগনের প্রতিবেদন বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুযায়ী চলতি বছর আফগানিস্তানে ন্যাটো সৈন্য বাড়ানো হয়েছে। এরপরও সেখানকার জঙ্গি তৎপরতা কমানো যায়নি। বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে জঙ্গি হামলা ও সংঘাত বেড়েছে। দেশটিতে ২০০৭ সালের চেয়ে চারগুণ বেড়েছে হামলা ও সংঘাত। তাছাড়া ন্যাটো সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা। এদিকে ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল গতকাল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে বিজয়ী হওয়া ৩ প্রার্থীর ফল নতুন করে বাতিল হয়েছে। এ নিয়ে সেখানে বিজয়ীদের মধ্যে ২৪ জনের ফল বাতিল হলো।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের