Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ওবামার দাদির প্রার্থনা…

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: November 25, 2010 | 11:05 PM

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কেনীয় দাদি সারাহ ওবামা এ বছর হজ পালনের সময় প্রার্থনা করেছেন, ‘মহান আল্লাহ যেন মার্কিন নেতাকে (ওবামা) ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তৌফিক দেন।হজ পালনের পর জেদ্দায় সৌদি দৈনিক আওওয়াতান-এ এক সাক্ষাৎকারে ৮৮ বছর বয়সী সারাহ

 দাদি সারাহ ওবামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, ‘আমার পৌত্র যেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়, সে প্রার্থনা করেছি।পত্রিকাটি জানায়, সারাহ ওবামা তাঁর ছেলে ওবামার চাচা সায়েদ হোসেন ওবামা এবং চার নাতিকে নিয়ে হজ করেছেন। হজ পালনের জন্য সৌদি সরকার তাঁদের আমন্ত্রণ জানিয়েছিল। সায়েদ হোসেন সৌদি বাদশাহ আবদুল্লাহকে তাঁর অতিথিপরায়ণতার জন্য ধন্যবাদ জানান।সারাহ বলেন, তিনি কেবল হজের বিষয়ে আলোচনা করতে পারেন কিন্তু ওবামার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবেন না।
গত আগস্টে প্রকাশিত মার্কিন এক জনমত জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে একজনের ধারণা, ওবামা একজন মুসলমান। তবে হোয়াইট হাউস বারবার জানিয়েছে, পূর্ণ নামে ‘হোসেন’ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট একজন একনিষ্ঠ খ্রিষ্টান। এএফপি।

ট্যাগ:
Situs Streaming JAV