Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

ধুমছে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের স্মৃতিকথা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: November 25, 2010 | 11:22 PM

ইউএসএনিউজ ডেস্ক: ধুমছে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্মৃতিকথা ‘ডিসিশন পয়েন্টস’। গত কয়েকদিনে সাই সাই করে এ বইটির দশ লাখেরও বেশি কপি বিক্রি হয়ে গেছে। এ বইটি প্রকাশিত হয়েছে এ মাসের শুরুর দিকে। প্রকাশিত হয়েছে প্রায় ২১ লাখ কপি। বইটির ডিজিটাল ভার্সন এক লাখ ৩৫ হাজারেরও বেশি বিক্রি হয়েছে বলে দাবি করেছে প্রকাশনা সংস্থা ক্রাউন পাবলিশার্স।৯ই নভেম্বর প্রকাশের পর থেকে বইটি জনপ্রিয় করতে বুশ বেশ কয়েকবার গণমাধ্যমের সামনে উপস্থিত হন। অপেরা উইনফ্রের সঙ্গে কৌতুক করে তিনি বলেন, রাজনীতির সঙ্গেই আছেন তিনি। উইনফ্রেকে উপহার দেয়া স্মৃতিকথার একটি কপিতে তিনি লিখেছেন, আমি পড়তে পারি না, আর লিখতে তো পারি আরও কম। এমনটাই মনে করতেন বহু মানুষ। ৪৮১ পৃষ্ঠার এ বইয়ের প্রথম দুই অনুচ্ছেদে প্রেসিডেন্ট হওয়ার আগের জীবন নিয়ে নানা কথা তুলে ধরেছেন জুনিয়র বুশ। পরের ১২টি অনুচ্ছেদে রয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের নানা ঘটনা ও অভিজ্ঞতা। প্রথম অনুচ্ছেদে, ১৯৮৬ সালে অ্যালকোহল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বুশ। দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে টেক্সাসের গর্ভনর পদে প্রতিদ্বন্দ্বিতা ও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়।পরের ১২টি অনুচ্ছেদে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, ইরাক ও আফগান যুদ্ধ, উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা, ২০০৫ সালের ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত, ২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে লিখেছেন জর্জ বুশ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV