মাহে রামাদান : নিউইয়র্কে ফেতরা ১২ ডলার, জাকাতের হিসাব…
ইমাম কাজী কায়্যূম : ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম ইবাদত হলো জাকাত। রামাদান মাস আসলেই জাকাত প্রদান ও জাকাত গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট দুপক্ষকেই বেশ তৎপর দেখা যায়। অনেক সময় জাকাত দাতাদের চেয়ে নিজেকে একক যোগ্য জাকাত গ্রহণকারী ও বণ্ঠনকারী সেজে জাকাত গ্রহীতাদের দৌড়ঝাপ বেশীই প্রত্যক্ষ করা যায়। এনিয়ে ইদানিং সেমিনার, মসজিদে মসজিদে চিঠি বিলি, লিফলেট, ফ্লায়ার, ই-মেইল ও টেক্সট ম্যসেজ আদান-প্রদানও লক্ষ্য করা যাচ্ছে। বড় বড় ইসলামি সেন্টারগুলো থেকে সংগ্রহ করা এসব হাজার হাজার ডলার জাকাতের অর্থ কোন খাতে যাচ্ছে, তার কোন নির্দিষ্ট হিসাব কারো কাছে নেই। নতুন ইসলামী রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টারা তাদের প্রবাসী এজেন্টদের মারফত সংগৃহিত বিপুল পরিমাণের জাকাতের অর্থ একনামে গ্রহণ করে আরেকনামে বিলি করছেন কিনা এ প্রশ্নের উত্তর অনেকদিন থেকেই অনেকের কাছে অস্পষ্ট।
সে যাহোক, এবার মাহে রামাদান ২০১৬/১৪৩৭ বৎসরের জাকাতের হিসাব প্রতি বৎসরের ন্যায় আমাদের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি। জাকাতের মাপকাঠি যে মূল বিষয়টি নিয়ে আমরা নির্ধারণ করি তা হলো সোনা এবং ব্যাংকে বা ক্যাশে থাকা ডলারের পরিমাণ। সাড়ে ৭ তোলা বা ৮৭ গ্রাম অথবা এর অধিক পরিমাণ স্বর্ণালংকার অথবা এর সমমূল্যামান কিংবা এর উর্দ্ধে থাকা ব্যাংকে অথবা ক্যাশ পরিমাণ ডলার যার কাছে সম্পূর্ণ খরচ বাদে পুরো এক ইসলামী মাস যেমন এক রামাদান থেকে আরেক রামাদান পর্যন্ত থাকবে, তার বা তাদের উপর আড়াই ভাগ হিসেবে জাকাত প্রদান করতে হবে। জ্যাকসন হাইটসের বিখ্যাত নিউইয়র্ক গোল্ড কোং থেকে প্রাপ্ত তথ্য মতে এবারের ২৪ ক্যারেট নতুন সোনার (সাড়ে ৭ তোলা বা ৮৭ গ্রাম) বাজার মূল্য হচ্ছে ৩,৭৫০ ডলার। গ্রাম প্রতি ৪৩ ডলার ১০ সেন্ট হিসেবে। তবে আপনার স্বর্ণ যদি পুরাতন হয় তবে এর মূল্যমান আপনাকেই নির্ধারণ করতে হবে যা কিনা গ্রাম প্রতি সর্বনিম্ন ৪০ ডলার পর্যন্ত হতে পারে। মনে করুন আপনার কাছে ১০ তোলা পুরাতন স্বর্ণ আছে। এবার এই দশ তোলা বা ভরির জাকাত বের করবেন। দেখতে হবে ১০ তোলায় সর্বমোট কত গ্রাম হচ্ছে? ১১ পয়েন্ট ৬ গ্রাম= ১ তোলা বা ভরি। এবার ১০ তোলা বা ভরিকে ১১ পয়েন্ট ৬ দিয়ে গুন দিলে উত্তর দাড়াবে ১১৬ গ্রাম। এবার ১১৬ গ্রামকে নতুন সোনা হলে ৪৩ ডলার ১০ সেন্ট দিয়ে গুণ দিতে হবে যার উত্তর হবে ৪,৯৯৯.৬ ডলার। আর পুরাতন হলে তা ৪০ ডলার হিসেবে গুণ দিলে উত্তর দাড়াবে ৪,৬৪০ ডলার এবার এই ১০ ভরি সোনা যদি নতুন হয় তবে তার আড়াই ভাগ হিসেবে জাকাত আসবে, ১২৪ ডলার ৯৯ সেন্ট আর যদি পুরনো হয় তবে এর জাকাত হবে ১১৬ ডলার। এই একই নিয়মে ঘরোয়াভাবে জাকাতের হিসেব বের করে নিতে হবে। গ্রাম মাপার জন্য যেকোন ড্রাগ ষ্টোর থেকে একটি গ্রাম স্কেল কিনে নিতে পারেন। নিউইয়র্কে এবারের ফেতরা ১২ ডলার করে স্বাব্যস্ত ও ধার্য করা হয়েছে। আপনার জাকাত বা ফেতরার অনুদান মোহাম্মদী সেন্টারের জাকাত/ফেতরা ফান্ডে জমা দিতে পারেন। ঈদুল ফেতর নামাজের পূর্বে নিউইয়র্ক ঈদগায় (জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠেয় ঈদুল ফেতরের জামাতে) এসে অথবা ঈদের আগে পবিত্র রামাদানের মধ্যেই সেন্টারের জ্যাকসন হাইটস অফিস ৩৭-২২ ৭৩ষ্ট্রিট, সুইট ১-ডি তে এসে তা স্বশরীরে আদায় করতে পারেন। আপনার জাকাত/ফেতরা/রোজা/কাজা/কাফ্ফারা/ফিদইয়া অথবা ইসলামী শরীয়ত সংক্রান্ত যেকোন মাসআলা, সমস্যা বা অনুসন্ধানের জন্য সুন্নী শরীয়া বোর্ড এর উপরোল্লিখিত ঠিকানায় অফিসে অথবা এই ফোন নাম্বার (৭১৮) ৮৬৪-৪৮০৩ এ যোগাযোগ করতে পারেন। মোহাম্মদী সেন্টারের আয়োজনে ডাইভারসিটি প্লাজায় এবারও নিউইয়র্ক ঈদগাহর বিশাল ৫টি জামাত সকাল ৭,৮,৯,১০ ও ১১ টায় অনুষ্ঠিত হবে। আসুন পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব ও আমাদের নতুন প্রজন্মদের নিয়ে সুন্নাত মোতাবেক ঈদগাহে এসে ঈদের জামাত আদায় করার জন্য নিউইয়র্ক প্রবাসী সকল মুসলমান ভাই-বোনদের রইলো আমাদের আকুল আবেদন। নিউইয়র্ক ঈদগাহ ও মোহাম্মদী সেন্টারের পক্ষ থেকে সবাইকে আগাম ঈদ-মোবারক। মহান আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমীন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!