ধর্মীয় উদ্দীপনায় নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (বিসিএ) এর ইফতার মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর নিরব রেষ্টরেন্টে গত ২০ জুন সোমবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিসিএ’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, পার্কচেস্টার কন্ডোমিনিয়ামের বোর্ড চেয়ারম্যান আবু শাকুর, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, বিসিএ’র সিনিয়ার সহ সভাপতি পুলিশ ডিটেকটিভ মাসুদুর রহমান, নাজমুল ইসলাম, স্টারলিং ফার্মেসীর কর্ণধার আবদুল ডব্লিউ চৌধুরী, শাহজাহান প্রমুখ।
ইফতার মাহফিলে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার হোসেন, হাবিবুর রহমান ফয়েজী, অলিউর রহমানসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাদির।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন বিসিএ’র সহ সভাপতি মো. আলম তরুন ও মো. হোসাইন, সহ সাধারন সম্পাদক মোঃ সাজেদুল হক, ট্রেজারার হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রব চৌধুরী রুমেল, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম মৃধা, সাংস্কৃতিক সম্পাদক আজমিরি শাহরীন মনিকা, নির্বাহী সদস্য ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম মোর্শেদ, মো. সালাউদ্দিন, কাজী জাকির হোসেন, এনামুল মজুমদার, তানভীর তারেক, তামীম চৌধুরী বাপ্পী, মাহমুদুর রহমান, আদনান আলম, শাহীন আলী ও মো. হান্নান।
মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK