নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ জুলাই জ্যাকসন হাইটসের হাটবাজার মিলনায়তনে। বিপুলসংখ্যক প্রবাসী নারায়ণগঞ্জবাসী সপরিবারে এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.সামছুল আলম লিটন। মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন নিউইয়র্কের (জেবিবিএ) উপদেষ্টা মহসীন ননী, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ মতিউর রহমান, সংগঠনের উপদেষ্টা, জেবিবিএ’র প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সংগঠনের উপদেষ্টা ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক শামীম আহমেদ এবং উপদেষ্টা ফজলুল হক।
ইফতার অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং ইফতার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ইফতার কমিটির আহ্বায়ক রমিজ উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, দর্পণ কবীর, মোস্তফা জামান টিটু, মশিউর রহমান তুহিন, কামাল হোসেন টিটু, জাহিদুর রহমান জনি, আব্দুল জলিল, সম্রাট হোসেন এমিলি, জানে আলম বাবু, অনিতা দাস, মিজানুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঙগঠনের নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সকল প্রবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন এবং সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
সংগঠনের সভাপতি মো. সামছুল আলম লিটন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ সমিতির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রবাসে আমাদের সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলে প্রবাসে আমাদের সংগঠন আরো শক্তিশালী সংগঠনের পরিণত হবে। প্রবাসী নারায়ণগঞ্জবাসীর কল্যাণে আমরা কাজ করতে পারবো।
ইফতার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মতিউর রহমান।
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার