Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
সব ক্যাটাগরি

দায়িত্বে অবহেলার দায়ে শান্তিরক্ষী ফেরত পাঠাবে জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: June 23, 2016 | 5:47 PM

দক্ষিণ সুদানের মালাকালে অবস্থিত শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে বেশ কিছু শান্তিরক্ষীকে যার যার দেশে ফেরত পাঠাবে জাতিসংঘ। তারা কোন কোন দেশের সদস্য তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, গত ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে এ হামলা চালায়। এতে বেসামরিক কমপক্ষে ৪০ জন মানুষ মারা যান। তাদের শিবির আগুনে পুড়িয়ে দেয়া হয়। আহত হন ১২৩ জন। জাতিসংঘ শান্তিরক্ষী বিষয়ক প্রধান হার্ভে ল্যাডসোউস বুধবার স্বীকার করেছেন যে, ওই সময় জাতিসংঘের শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। এটা ধরা পড়েছে এক তদন্তে। ওই শরণার্থী শিবিরে আশ্রয় ছিল প্রায় ৪৮ হাজার মানুষের। হামলার পর প্রায় ২০ হাজার মানুষ তাদের আশ্রয় হারান। কিনউ ওই সময় জাতিসংঘ শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। হার্ভে ল্যাডসোউস বলেন, ওইসব শান্তিরক্ষীর নাম আমি প্রকাশ করবো না। ওইসব ইউনিট ও বিশেষ বিশেষ কর্মকর্তাকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV