এয়ারফোর্স ওয়ানের ঘণ্টায় ব্যয় প্রায় দু’ লাখ ডলার!
| ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমানবহরকে বলা হয়, এয়ারফোর্স ওয়ান। এ বহরে রয়েছে দুটি বিশেষায়িত বিমান। অত্যাধুনিক এ বিমানেই দেশের বাইরে যাতায়াত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। কিন্তু এ বিমানবহর পরিচালনায় ব্যয় কতো? এ কৌতূহলও কম নয় জনসাধারণের মনে। বিভিন্ন সময়ে অনুমানভিত্তিক বিভিন্ন পরিমাণ দেখানো হয়েছে। ফক্স নিউজ জানায়, সমপ্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৮৯তম এয়ারলিফট উইং-এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ান পরিচালনায় প্রতি ঘণ্টায় ব্যয় হয় ১ লাখ ৮১ হাজার ডলার। অংকটি দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন মার্কিন ট্যাক্সদাতারা। তাদের অনেকটাই অবিশ্বাস্য এ অঙ্কটি। প্রতি ঘণ্টায় এত ব্যয় হলে প্রেসিডেন্টের একেকবার ব্যবহারে কি পরিমাণ অর্থ জনগণের পকেট থেকে বেরিয়ে যায় তা ভেবে মাথা খারাপের দশা হয়েছে দ্য ন্যাশনাল ট্যাক্সপেয়ারস ইউনিয়ন ফাউন্ডেশনের। বিশাল এ ব্যয়ের মধ্যে রয়েছে জ্বালানি থেকে ইঞ্জিন পরিচালনা, বিমানের রক্ষণাবেক্ষণ সব। এয়ারফোর্স ওয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য দুটি বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের বিমান রয়েছে। এ দুটিকে পরিবর্তন পরিবর্ধন করে এত অত্যাধুনিক করা হয়েছে যে, মূল বোয়িং থেকে আলাদাই হয়ে গেছে এ দুটো। বোয়িং দুটির লেজে লেখা থাকে দুটি বিশেষ কোড। এগুলো হচ্ছে ২৮০০০ ও ২৯০০০। এয়ারফোর্স ওয়ানের অনন্য বৈশিষ্ট্যগুলোর কয়েকটি হচ্ছে- এটি উড্ডয়নকালে আকাশেই জ্বালানি গ্রহণ করতে পারে। এর ধারণ ক্ষমতা অপরিসীম। ৩তলা বিমানটিতে রয়েছে ৪ হাজার স্কোয়ার ফিটের ফ্লোর স্পেস। প্রেসিডেন্টের জন্য বিশাল একটি স্যুট। সঙ্গে রয়েছে তার অফিস, বাথরুম এবং কনফারেন্স রুম। চাইলে যে কোন মুহূর্তে বিমানটি প্রেসিডেন্টের অফিসে পরিণত করা যাবে। রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত যন্ত্রপাতি। যা ব্যবহার করে বিমানটিকে মুহূর্তেই একটি কমান্ড সেন্টারে পরিণত করে প্রেসিডেন্ট তার কাজ চালিয়ে যেতে পারবেন। রয়েছে অপারেশন থিয়েটারসহ মেডিকেল স্যুট। এক সঙ্গে ১০০ জনের রান্না করতে সক্ষম এমন দুটি রান্নাঘরও রয়েছে এতে। | |
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes