Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

৪০ বছরে দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: November 27, 2010 | 10:40 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে গত ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দরিদ্র দেশের সংখ্যা দ্বিগুণ হয়েছে। চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যাও বেড়েছে দ্বিগুণ। জাতিসংঘের বিশেষজ্ঞরা গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আংকটাড) সম্প্রতি বিশ্বের স্বল্পোন্নত ৪৯টি দেশের বার্ষিক উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশে এখন পর্যন্ত উন্নয়নের যে মডেল রয়েছে, তা ব্যর্থ হয়েছে। তাই এসব উন্নয়ন মডেল পর্যালোচনা করে দেখতে হবে। আংকটাডের সাধারণ সম্পাদক সুপাচাই পানিতচাপাকদি বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোয় অর্থনৈতিক ও বাণিজ্য উন্নয়নের জন্য প্রচলিত যেসব মডেল নেওয়া হয়েছে তা ফলপ্রসূ হয়নি। যার ফলে অবস্থার অবনতি ঘটেছে এবং গত ৩০ থেকে ৪০ বছরে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আশির দশকের পর থেকে বিশ্বে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাও দ্বিগুণ হয়েছে।’ গত কয়েক বছরে এ অবস্থার সবচেয়ে বেশি অবনতি ঘটেছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে। ২০০২ এবং ২০০৭ সালে এ সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি_৩০ লাখ করে। ২০০৭-এ বিশ্বে চরম দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়ায় ৪২ কোটি ১০ লাখ।
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে তাই নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে আংকটাড। সূত্র : এএফপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV