ঈদের প্রচলিত গানের প্রথা ভাঙলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমা
নিউইয়র্ক : ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ ঈদের প্রচলিত এ গানের প্রথা ভেঙে নতুন গান গাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমা। তার গানের কথা এ রকম ‘আজ খুশির বান ডেকেছে বাঁকা চাঁদের হাসিতে, রাখালিয়া বাঁশিতে’—। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
নিউইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরীর লেখা মৌলিক এ গানটির সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার আনিসুর রহমান তনু এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত নাদিম আহমেদ। বেশ কিছুটা সময় নিয়ে কৌশলী ইমা আন্তরিকতার সাথে এ গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন নিউ ইয়র্কের মিডি মিউজিক স্টুডিওতে।
ঈদের নতুন এ গান গাওয়া প্রসঙ্গে কৌশলী ইমা বলেন, সেই ছোটবেলা থেকেই প্রত্যেক ঈদে শুধু একটি গানই শুনে আসছি। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ কবি কাজী নজরুল ইসলামের লেখা এ গানের পর আর কোন গান তেমন একটা শোনা যায়না। নতুন এ গান গেয়ে খুব স্বাচ্ছন্দবোধ করছেন তিনি। আসছে ঈদে তার গাওয়া এ গানটি বাংলাদেশের বিভিন্ন টেলেভিশন চ্যানেলে প্রচারের আশা করে কৌশলী ইমা বলেন, ঈদের নতুন এ গান সঙ্গীত পিপাসু অনেকেরই ভাল লাগবে। সমকালীন ও লোকসঙ্গীত শিল্পী হিসেবে কৌশলী ইমা যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয়। ‘আমলনামা ডটকম’ ‘মাটির মানুষ’ ও ‘জেন্টলম্যান’ নামে তার তিনটি অ্যালবাম বের হয়েছে।
ঈদের এ গানের একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। সুখ মাল্টিমিডিয়া প্রযোজিত এ মিউজিক ভিডিওটি ইতোমধ্যে গণমাধ্যমে বেশে সাড়া ফেলেছে। গানটি শোনার জন্য Eid Mubarak-Kousholy Ema নামে ইউটিউবে অনুসন্ধান করলেই শোনা যাবে এ গান। গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=d_xmX2AgFWY
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ