ঢাকা হামলার পর জাপানের প্রধানমন্ত্রী আবে’কে ওবামার চিঠি
গুলশান ক্যাফেতে নিহত জাপানিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজোর আবে’র কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল পাঠানো ওই চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে ওবামা জাপানি প্রধানমন্ত্রীকে লিখেছেন, মার্কিন জনগনের পক্ষে আমিÑ ঢাকায় ১-২ জুলাইয়ের ঘৃণ্য সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত ৭ জাপানি নাগরিকের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আশা করছি হামলায় আহত জাপানি নাগরিক দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলা আরও বেশি নিষ্ঠুর ছিল এই কারণে যে আপনার দেশের নাগরিকরা বাংলাদেশের জন্য উন্নত ভবিষ্যত গড়ছিল ঢাকায়। ওবামা আরও বলেন, আমি কঠোরতম ভাষায় এতোগুলো মানুষের জীবন কেড়ে নেয়া নৃশংষ ওই হামলার নিন্দা জানাই। মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity