Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

তারেক রহমান ই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী- আব্দুস সালাম

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: November 28, 2010 | 12:07 PM

 মতিউর রহমান লিটু: বর্তমান সরকার তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তায় ভীত হয়ে একটার পর একটা ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছেন বলে মন্তব্য করেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। তিনি বলেন আওয়ামীলীগের মিথ্যা প্রপাগান্ডার কারনে ১/১১ পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিলেন ফকরুদ্দিন-মইন উদ্দিন সরকার কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন সরকার একটা মামলাও প্রমান করতে পারেননি। এতে করেই প্রমান হয় তারেক রহমান নির্দোষ।

 

 

তার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের মাটিতে তিনিই হবেন বিএনপির কর্নধার। বিএনপির গনতান্ত্রীক সরকার ব্যবস্থার কারনে দেশের মানুষ আবার বিএনপি কে ভোট দিবেন এবং ক্ষমতায় বসাবেন। তখন তারেক রহমান ই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই মিথ্যা ষড়যন্ত্র করে কোন লাভ হবে না বলেও তিনি সরকারকে হুসিয়ার করে দেন।গত ২৬ শে নভেম্বর ম্যনহাটানের একটি রেষ্ট্রুরেন্ট্রে পিবিসি নিউজ প্রধান মতিউর রহমান লিটুর সাথে দেয়া সাক্ষাৎকারে অপর এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারনের যে সিদ্ধান্ত নেয়া হয় তার সমালোচনা করে বলেন-ঢাকা সিটি প্রশাসনের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে পরবর্তি মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানের দায়ীত্বপ্রাপ্ত মেয়র যথারীতি তার কার্যক্রম পরিচালনা করবেন।

 তাই আইনগতভাবে মেয়র খোকাকে অপসারনের কোন সুযোগ নাই। কিন্তু আওয়ামী বাকশালী সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে অনেক কাজই জোর করে আদায় করছেন যেগুলী অগনতান্ত্রীক ও অগ্রহনযোগ্য। তাই বাহুবলে কোন অন্যায় করা হলে দেশের জনগন তার উপযুক্ত জবাব দেবেন।
বর্তমান বাকশালী সরকার গনতন্ত্রে বিশ্বাস করে না বলেই আপিল চলাকালীন সময়ে আদালত অবমাননা করে ঈদের মাত্র তিনদিন আগে অমানুবিক ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা  বাড়িছাড়া করেছেন-  আল্লাহর রহমতে ও দেশের মানুষের সহযোগীতায় আগামী নির্বাচনে বাকশালীদের ক্ষমতা ছাড়া করা হবে বলে তিনি মন্তব্য করেন। 
মানুষ আজ সন্ত্রাস থেকে বাচতে চায়, বিদ্যুত চায়, পেট ভরে খেতে চায় কিন্তু বাকশালী সরকার শুধু জিয়া পরিবারের কুৎসা করেই সময় কাটাচ্ছেন কোথাও কোন উন্নয়ন নেই, মানুষের কাজ নেই, বেচে থাকার অবলম্বন টুকু কেড়ে নেয় সন্ত্রাসীরা। নাভিস্বাস উঠেছে এই সরকারের প্রতি তাই দেশের মানুষ আজ মুক্তি চায়। চায় সরকার পরিবর্তন। অবশেষে তিনি প্রবাসী সকল জাতীয়তাবাদী নেতা কর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV