উইকিলিকসের নথি ফাঁস নিয়ে মিত্রদের যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ইউএসএনিউজ ডেস্ক: উইকিলিকসের পুনরায় ৩০ লাখ গোপন নথি ফাঁসের আগে যুক্তরাষ্ট্র বিষয়টির ব্যাপারে বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও নরওয়েসহ বিশ্বব্যাপী মিত্র দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পিজি ক্রোউলি বলেছেন, বিভাগের সব ঊর্ধ্বতন কর্মকর্তাই সারা বিশ্বের মার্কিন মিত্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য গোপন নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্বয়ং চীন, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বৃটেন, ফ্রান্স এবং আফগানিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে উইকিলিকসের নথি ফাঁসের ব্যাপারে কথা বলে সতর্ক করে দিয়েছেন। ক্রোউলি বলেন, সম্ভাব্য নথি প্রকাশের ব্যাপারে আমরা সবাই প্রস্তুত হয়ে আছি এবং আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা বিভিন্ন এলাকা, মানুষ এবং স্বার্থকে ঝুঁকির সম্মুখীন করবে। এটা নিতান্তই দায়িত্বহীনতার কাজ। কূটনৈতিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের যোগাযোগের তথ্য সমৃদ্ধ ওই নথি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উইকিলিকস এ তথ্য প্রকাশের ব্যাপারে কোন তারিখ ঘোষণা করেনি। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে উইকিলিকস জানিয়েছিল যুক্তরাষ্ট্র গোপন নথি প্রকাশের ব্যাপারে তার বিভিন্ন মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা মিত্র পাঁচটি দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বলে টুইটার বার্তায় উল্লেখ করেছিল উইকিলিকস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র বুধবার বলেছিলেন, উইকিলিকসের হাতে পড়া এসব গোপন নথি বিদেশী সরকারগুলোর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক দৈনিক আল হায়াতের মতে, উইকিলিকসে ফাঁস হতে যাওয়া নথিতে, ইরাকে আল কায়েদাকে তুরস্কের সহায়তা ও তুরস্কের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পায় বলে তথ্য রয়েছে। অক্টোবরে ইরাক যুদ্ধ নিয়ে ৪০ হাজার গোপন মার্কিন দলিল প্রকাশ করেছিল উইকিলিকস। এবার তার চেয়ে সাতগুণ বেশি নথি প্রকাশ করা হবে বলে এর ওয়েবসাইটে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes