ব্রঙ্কসের স্টার্লিং এ তানিয়া বিউটি সেলুনের উদ্বোধন
নিউইয়র্ক : ব্রঙ্কসের স্টার্লিং এ চালু হলো তানিয়া বিউটি সেলুন। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়। এ প্রতিষ্ঠানের মালিক শারমিন রহমান তানিয়া বিশ্বজয়ী সাইকেলিষ্ট এস আর লিংকন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন ঘোষনা করেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইয়াহহিয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট আবদুস শহিদ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক প্রফেসর শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশী কমুনিটি এ্যাসভান্সমেন্ট এর সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, কেরানিগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সভাপতি জোয়াদ হাবিব, শব্দের পরিচালক ইভান চৌধুরী, কেরানিগঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আজম আহমেদ প্রমুখ।
উদ্বোধন শেষে শারমিন তানিয়া জানান, সকল ধরনের মেকআপ, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং, ট্রেন্ডিং, ওয়াক্সিং, হেনা ও ফেসিয়াল সবচেয়ে সাশ্রয়ী মূল্যে করা যাবে। এবং সেলুনটি শুধুমাত্র নারীদের জন্য করা হয়েছে। কাষ্টমারদের জন্য আন্তরিক সেবাই হবে তানিয়া বিউটি সেলুনের বৈশিষ্ট্য। প্রবাসনিউজ.কম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ