Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অটিস্টিক শিশুদের কল্যাণ তহবিল ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যবহারের অভিযোগ : ৩ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: July 31, 2016 | 1:38 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণের জন্যে গঠিত অলাভজনক সংস্থার তহবিল ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যবহারের দায়ে সংস্থাটির নির্বাহী পরিচালকসহ ৩ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের লিংব্রুকে অবস্থিত ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী কর্মকর্তা মেরিক সিটির অধিবাসী ওয়াফা আবুদ (৪৮) এবং তার বান্ধবী ফ্লোরাল পার্কের বাসিন্দা মারশেলি বেইলি (৪৯) এবং ব্রঙ্কসের বাসিন্দা রানি মিসবাহ তাহা (৩৯’)র বিরুদ্ধে ঐ সংস্থা থেকে প্রায় দুই মিলিয়ন ডলার ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ সংবলিত মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সাথে প্রতারণার অভিযোগও করা হয়েছে নিউইয়র্কস্থ ফেডারেল কোর্টে দায়েরকৃত এ মামলায়।

গত শুক্রবার চাঞ্চল্যকর এ মামলার তথ্য জানান ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস এটর্নী রোবার্ট এল ক্যাপার্স। মামলার উদ্ধৃতি দিয়ে এই এটর্নী উল্লেখ করেন, ‘নিউইয়র্ক সিটি এবং এর আশপাশের মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণের অঙ্গিকারে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনকালে ওয়াফা আবুদ নিজের সাজ-সজ্জা, স্বর্ণালংকার, সপরিবারে অবকাশ যাপন, বিদেশ ভ্রমণ, এমনকি রূপ-লাবন্য অটুট রাখার জন্যে প্লাস্টিক সার্জারীর বিলও প্রদান করেছেন এই সংস্থার তহবিল থেকে। ক্রেডিট কার্ডের বিপুল পরিমাণের বকেয়া বিলও পরিশোধ করেন এই সংস্থার ব্যাংক একাউন্ট থেকে। লং আইল্যান্ডের মেরিকে একটি বাড়ি ক্রয়ের ডাউন পেমেন্ট বাবদ ৩ লাখ ৪০ হাজার ডলারও প্রদান করেন সেবামূলক এই সংস্থা থেকেই।’

মামলার উদ্ধৃতি দিয়ে ইউএস এটর্নী আরো জানান, ‘২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত এহেন অপকর্ম করা হয়। এফবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তে উদঘাটিত হয় যে, মিসেস ওয়াফার ঘনিষ্ঠ বান্ধবী মারশেলি বেইলির নেতৃত্বাধীন কন্সাল্টিং ফার্ম ‘এমপিবি ম্যানেজমেন্ট’এর একাউন্টে একইসাথে ৯ লাখ ডলার স্থানান্তর করা হয় ‘হিউম্যান ফার্স্টের’র জন্যে পরামর্শ গ্রহণের অজুহাতে। এরপর তার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের এক লাখ ১৪ হাজার ডলারের বিলও সংস্থার একাউন্ট থেকে পরিশোধ করা হয়েছে।’

ইউএস এটর্নী উল্লেখ করেন, ‘২০১৪ সালের ডিসেম্বরে মিসেস ওয়াফা মেরিক সিটিতে ১৩ লাখ ডলার দামের একটি বাড়ি ক্রয়ের সময় ৩ লাখ ৪০ হাজার ডলারের ডাউন পেমেন্ট দেন এই সংস্থার একাউন্ট থেকেই। এরপর ২০১৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, ‘হিউম্যান ফার্স্ট’র মালিকানাধীন বাড়ি সংস্কারের জন্যে ৪ লাখ ডলার ব্যাংক থেকে ড্র করা হয়। তদন্তে উদঘাটিত হয় যে, সমূদয় অর্থ ব্যয় করা হয়েছে ওয়াফার নিজ বাড়ি সংস্থারের জন্যে।’ নিউইয়র্ক স্টেট এটর্নী জেনারেল এরিক ¯œাইডারমেন এ প্রসঙ্গে প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘দু:স্ত এবং অসহায় মানুষদের কল্যাণের জন্যে সংগৃহিত অর্থ এভাবে বেহাত হয়ে যাবার ঘটনা সত্যি দু:খজনক। এহেন অপকর্মের পরিপ্রেক্ষিতে সেবামূলক কর্মকান্ডে অর্থ সহায়তাকারিরাও হতাশ হয়ে পড়তে পারেন। এর ফলে ক্ষতিগ্রস্থ হবে সত্যিকার অর্থে যারা সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন।’ ‘এ মামলার মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকলের কাছে এ বার্তা দেয়া হচ্ছে যে, অন্যায় করে কখনোই রেহাই পাওয়া যাবে না কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষকেও ফাঁকি দেয়া সম্ভব নয়’-উল্লেখ করেন এটর্নী জেনারেল।  ইউএস এটর্নী জানান, অভিযোগ প্রমাণিত হলে একেকজনের সর্বোচ্চ ১০ বছর করে কারাদন্ড হতে পারে। একইসাথে ব্যাংকের সাথে প্রতারণার যে অভিযোগ রয়েছে সেটি প্রমাণিত হলে আরো ৩০ বছর করে দন্ড হতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV