Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইর্য়কে বৃহত্তর কুমিল্লা সমিতির আনন্দ উৎসব মুখরিত বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: August 2, 2016 | 10:26 AM

নিউইর্য়ক: দিনভর আনন্দ উৎসব, খেলাধুলা, আড্ডা আর গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের বার্ষিক বনভোজন। গত ৩১ জুলাই রবিবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লং আইল্যান্ডের হেকশেয়ার ষ্ট্রেট পার্কে বনভোজনের আয়োজন করা হয়। পার্কে পুরো দিনব্যাপী মুখরিত ছিল আমন্ত্রিত অতিথিদের পদভারে। বিশাল পার্কে হরেক রকমের গাছের ছায়ায় দিনটিতে হারিয়ে যায় আবাল-বৃদ্ধা-বণিতা। এতে সব ভেদাভেদ ভূলে ঐক্যের জোয়ার প্রবাহিত হয় বৃহত্তর কুমিল্লাবাসীর মাঝে। সারা বছর এ একটি দিনের জন্য অপেক্ষায় থাকেন অনেকে। দেখা হয় পুরাতন বন্ধু আর পরিচিতি হয় নতুনদের সাথে। একে অপরের স্মৃতিচারণ আর মেতে উঠেন গল্পে। পরিনত হয় বৃহত্তর কুমিল্লাবাসীর মিলন মেলা। নিউইর্য়কের ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড, নিউর্কাক, জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রঙ্কস এলাকা থেকে সকালে একযুগে ৮টি বাস ছেড়ে যায় বনভোজনের উদ্দেশ্যে। সাথে যোগদেন আরো কয়েক শতাধিক প্রাইভেট কার। এতে প্রায় সহ¯্রাধিক লোক জড়ো হয় পিকনিক স্পটে। মর্হুতে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া-চাঁদপুর)বাসীর মিলনমেলায় পরিনত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বনভোজন উদযাপন উপ-কমিটির আহবায়ক- সদস্য সচিব, সদস্য ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

পার্কে পৌঁছানোর পর সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল ও সদস্য সচিব আমানত হোসেন আমানের পরিচালনায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বনভোজন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ডা.এনামুল হক ও বনভোজন কমিটির প্রধান উপদেষ্টা সরকার ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টে সাজানো শিশু-কিশোর, মহিলা ও পুরুষদের পৃথক খেলাধুলা। এছাড়াও শেষ বিকেলে র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্ব সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন বনভোজনের আহবায়ক কাজী তোফায়েল ইসলাম। এতে উপস্থিত ছিলেন গেষ্ট অফ অনার এটর্ণী মঈন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, ষ্টুয়াট এন বেবিজ ল অফিসের জিয়া হক ও জামান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলী আক্কাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াসি চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাজী শাহ আলম ভূইঁয়া, বৃহত্তর সমিতির সাবেক সিনিয়র সহসভঅপতি মোস্তাক হোসেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য নাদির এ আইয়ূব, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি হারুন ভূইয়া ও বর্তমান সভাপতি বাবুল চৌধুরী, কুমিল্লা মহানগর সোসাইটির সভাপতি ইসতিয়াক রুমি, কুমিল্লা সমিতি অফ নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর মনির হোসেন খান, কাজী এন্টার প্রাইজের সিইও কাজী এনামুল হক।
বনভোজনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কুমিল্লা সোসাইটির কার্যকরী সদস্য ডা: আলী আহমেদ, বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক ও বনভোজন কমিটির পৃষ্টপোষক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য একেএম রফিকুল ইসলাম ডালিম, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটির প্রধান উপদেষ্টা আবু মুছা খান, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল বাসার মিলন, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটির সভাপতি রহিজ উদ্দিন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, বর্র্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন মিয়াজী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাছুম, লুৎফুর রহমান চুন্নু, হাসান মাহমুদ সোহেল, খামারবাড়ির স্বত্ত্বাধিকারী কামরুল ইসলাম, কুমিল্লা সোসাইটি অফ নর্থ আমেরিকা ইনকের সাবেক সভাপতি সাকির আলম মজুমদার, বর্তমান সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (ভিপি), জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম, জ্যামাইকা কাচাঁ বাজারের স্বত্ত্বাধিকারী সুলতান, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি লুৎফর রহমান লাতু, কুমিল্লা মহানগর সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু, বৃহত্তর লাকসাম সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসেন, প্রবাসী মতলব সমিতির সভাপতি সাকিল মিয়া, ব্রাক্ষণবাড়িয়া সোসাইটির সাবেক সভাপতি আইয়ূব চৌধুরী হারুন, সাবেক সাধারণ সম্পাদক মো: ইকবাল, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, কমিউনিটি নেতা আব্দুল খালেক (বরুড়া), বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক কার্যকরী সদস্য দলীলুর রহমান, জাকির হোসেন মজুমদার, শাপলা ওয়েলফেয়ারের সভাপতি মো: আব্দুল মাজেদ, সিনিয়র সহ সভাপতি আবু জাফর ইকরাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাদেক, কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম দিপ, জাহাঙ্গীর মোল্লা সানি, সাইফুল ইসলাম লিটন, মনির হোসেন, জাকির, হোসেন, হান্নান, আলম, সালাহউদ্দিন, বাসেদ, নোমান, জসিম উদ্দিন সরকার, বাদল, কাজল, হেলাল মুন্সি, তারেক, জুয়েল, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, জামাল, মোহাম্মদ পারভেজ, ইব্রাহিম, সহ আরো অনেক অতিথিবৃন্দ। বক্তারা বলেন, পিকনিকের মাধ্যমে একে অপরের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে, যাতে সুখে দুঃখে পরস্পরের পাশে দাড়াঁতে পারে। বৃহত্তর কুমিল্লাবাসীর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, সমিতিকে ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা। বনভোজনে অন্যতম আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। এতে বিজয়ী ভাগ্যবানদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও সমিতির কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আইটি প্রতিষ্ঠান ‘এক্সফোসফ্ট আইটি সলিউশন’ এর উদ্দেগ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ী নম্বর হলো ০৬৬৪৮৭। বিজয়ী ভাগ্যবান ৭০০০ ডলারে ফ্রি আইটি কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে। বিজয়ীকে বৃহত্তর কুমিল্লা সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জিনাত রেহানা রত্মাসহ আরো অনেকে। খেলাধূলার মধ্যে ছিলো শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের ফুটবল প্রীতিম্যাচ। বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিল জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টের সুস্বাদু খাবার। আমন্ত্রিত অতিথিদের সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এ পর্ব পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ইউনুস সরকার।’

অনুষ্ঠানের সাবির্ক তত্বাবধানে ছিলেন সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরকার, প্রধান সম্বনয়কারী-সিনিয়র সহ সভাপতি হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া, সম্বনয়কারী-সহ সভাপতি মোহাম্মদ আলী, বনভোজনের প্রধানপৃষ্টপোষক-সহ সভাপতি ইয়ার আহমেদ পাটোয়ারী। সহযোগিতায় ছিলেন, কার্যকরী সদস্য আব্দুস সালাম, বনভোজনের যুগ্ন আহবায়ক- মো: এ সিদ্দিক পাটোয়ারী, মো: এ জামান (মাসুম), যুগ্ম সদস্য সচিব দুলাল চন্দ্র দেবনাথ ও মো: জাকির হোসেন, আপ্যায়নে ছিলেন, হাতেম আলী মরোয়ান, ইসমাঈল মিয়া, হাজী নূরুল ইসলাম, আবুল খায়ের আকন্দ, জুনায়েদ আহমেদ, বদিউল এ ভূইয়া, মো: এস রহমান (বকুল), আব্দুস সালাম ও নাজমুল মামুন। সবশেষে সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, আহবায়ক কাজী তোফায়েল ইসলাম ও সদস্য সচিব আমানত হোসেন আমান বনভোজনকে স্বার্থক করার জন্য আমন্ত্রিত অতিথি ও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে ধন্যবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV