Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি যুবলীগের নতুন কমিটি : সভাপতি জাহিদ, সম্পাদক সুমন

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: August 3, 2016 | 9:51 AM

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। খন্দকার জাহিদুল ইসলাম সভাপতি, মোহাম্মদ সুমন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গত ৩১ জুলাই রবিবার ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। তিন পর্বে সাজানো সম্মেলন অনুষ্ঠিত হয় নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের খাবারবাড়ী চাইনিজে। প্রথম পর্ব ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এ পর্বে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে সম্মেলন উদ্ধোধন করেন এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক সিটি যুবলীগের আহবায়ক খন্দকার জাহিদুল ইসলাম। পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ সুমন মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহবায়ক বাহার খন্দকার সবুজ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, সাইফুল্লা ভূইঁয়া, ইসমাঈল হোসেন স্বপন, স্বপন কর্মকার, আমিনুল ইসলাম মো: অলিউল ইসলাম, তানজীর আলম (টিজে), শাহ রহিম শ্যামল, সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ রানা, মো: রিয়াজুল কাদির লস্কর মিঠু, বাহারুল ইসলাম শামীম, খায়রুল ইসলাম, নিউজার্সী যুবলীগের আহবায়ক মো: নূরুজ্জামান সোহেল, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ।

প্রধান অতিথি এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনার আস্তাবাজন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলিষ্ঠ নেতৃত্বে দেশে-প্রবাসে যুবলীগ অতীতের অনেক সময়ের চেয়েও এখন শক্তিশালী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। সে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের শামিল হওয়া আহবান জানান তিনি।জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের এই চরিত্রের ওপর যারা কালিমা লেপন করছে, তারা ইসলামেরও শত্রু। ইসলাম, মুসলমান ও দেশের স্বার্থে তাদের সম্মিলিতভাবে জঙ্গী ও সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে হবে। এ কাজে সমাজের প্রতিটি শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ-আমেরিকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দুই শতাধিক লোকের উপস্থিতিতে সম্মেলনের দ্বিতীয় পর্ব ছিল কমিটি ঘোষণা। যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহবায়ক বাহার খন্দকার সবুজের সঞ্চালনায় নিউইয়র্ক সিটি যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। খন্দকার জাহিদুল ইসলাম সভাপতি, মোহাম্মদ সুমন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও উদ্বোধক যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। সম্মেলন শেষে আগষ্ট মাসের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সুমন মাহমুদ, সহ সভাপতি: মো: মাহফুজুল হক (হায়দার), লোটাস ধর, ইয়াছির আরাফাত, মো: বেলাল মিয়া, রায়হানুর রহমান, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াছির সারাফাত তৌহিদ, মো: ইউসুফ আরাফাত, হিমান রায়, শাহীন, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মো: বোস্তামী, সাংগঠনিক সম্পাদক: মো: রবিউল হোসেন, মামুন মোল্লা, আরিফুল হক শিমুল, এলিন হায়দার, রাহুল দেবনাথ, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক: মোহাম্মদ মানিক, দপ্তর সম্পাদক: জোবায়ের আল হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক: আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক: মিলন সরদার ত্রান ও সমাজ কল্যান সম্পাদক: মো: শাহীন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাহুল, তথ্য ও যোগাযোগ সম্পাদক: শাহ নেওয়াজ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান হিমেল, ত্রুীড়া বিষয়ক সম্পাদক: সৈনিক রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক: তুমুল আনসারী সজিব,পরিবেশ বিষয়ক সম্পাদক: হারুনুর রশিদ মজুমদার, সদস্য: দেবাশীষ সরকার, মো: রাকিবুল হাসান, সুমন বিশ্বাস, সঞ্জয় কুমার দাস, মো: মাসুম মিয়া, মুশফিকুর রহমান, বাপ্পী ঘোষ, আজিজুল হক মুন্সী, সুমন সূত্রধর, নিখিল কুমার, টিপু সুলতান ও মামুন রহমান রাফি।

সম্মেলনের তৃতীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজন বিলাসীদের জন্য রাতের খাবার। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যুবজাগণের সম্মেলন ঘিরে জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিটকে সাজ্জানো হয়েছে বর্ণিল সাজে। যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ সম্মেলন স্থলে পৌঁছলেই স্থানীয় নেতারা তাদেরকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ