Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র নেত্রকোণা জেলা সমিতির বর্ণাঢ্য বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 4, 2016 | 5:09 PM

নিউইয়র্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে গত ৩১ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র নেত্রকোণা জেলা সমিতির বার্ষিক বনভোজন। প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্কে বসবাসকারী নেত্রকোণা জেলাবাসী ছাড়াও আশেপাশের স্টেটগুলি থেকেও জেলাবাসী তাদের পরিবার পরিজনসহ উপস্থিত হয়েচিলেন এই পিকনিকে। সকলের প্রাণোচ্ছল উপস্থিতিতে পিকনিক পরিণত হয়েছিল নেত্রকোণা জেলাবাসীর মিলনমেলায়। পিকনিকের শুরুতেই সংগঠনের সভাপতি আবু ইসলাম খান বিটু, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রানা, পিকনিক কমিটির আহ্বায়ক সুভাষ তালুকদার, সদস্য সচিব খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম প্রথা অনুযায়ী সংগঠনের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিংহ গোপালকে সাথে করে বর্ণাঢ্য ফেস্টুন ও রং বেরংঙের বেলুন উড়িয়ে পিকনিকের শুভ উদ্বোধন করেন।

সমিতির উপদেষ্টা প্রমোদ রঞ্জন সরকার, সিনিয়র সহ সভাপতি বিজন তালুকদার, ডাঃ খোকন রায়, প্রধান সমন্বয়কারী ও কোষাধ্যক্ষ বিপ্লব রায়, প্রচার সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সর্বজন শ্রদ্ধেয় রঞ্জিত কুমার রায়, আব্দুল হাই ভূঁইয়া, সাবেক কৃতি ফুটবলার নুর আহমেদ সারোয়ার, সহ সভাপতি আমিরুল ইসলাম কামাল, উপদেষ্টা পরিমল সাহা, অধ্যাপক হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক হাসানুজ্জামান সাকি, সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, অধ্যাপক শান্তপ্রদ রায়, অধ্যাপক তপন সরকার, আজিজুর রহমান, মুশফিকুর রহমান পাপ্পু, অজয় দাস, পার্থ প্রতীম তালুকদার, পলাশ ঠাকুর, বিমল সরকার, প্রাণজিত সরকার, আশীষ সরকার, সর্বজন শ্রদ্ধেয় বিউটি আপা, মহিলা সম্পাদিকা শামসুন্নাহার শম্পা, শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরা আকঞ্জি, মৌসুমি তালুকদার, নিলুফার রহমান মায়া, প্রিমা সিংহ, শান্তা রহমান, শান্তা রায়, সাদিয়া খন্দকার, তাহরিনা পারভীন প্রীতি, বাবলী সরকার, সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সমস্ত আয়োজনে সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন পিকনিক পরিচালনা কমিটি যুগ্ম আহ্বায়ক হাসান ফেরদৌস নাদির, যুগ্ম আহ্বায়ক রনি সরকার, যুগ্ম সদস্য সচিব কায়সার হামিদ, যুগ্ম সদস্য সচিব মনির আলম রনি, ক্রীড়া সম্পাদক কাজল মৃধা, সমাজকল্যাণ সম্পাদক, সারোয়ার কামাল ও মোহাম্মদ রফিক।পিকনিকের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল শিশু ও বড়দের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশ লাল ও সবুজ নামে দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। এছাড়াও অন্যান্য আকর্ষণীয় ইভেন্ট ছিল মহিলাদের মার্বেল দৌড়, শিশুদের ললিপপ দৌড়, মোড়গের লড়াই ও দৌড় প্রতিযোগিতা। মধ্যাহ্ন ভোজের পর সকলকে ঐতিহ্যবাহী পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। এর পরই ছিল দম্পতিদের জন্য আনন্দ পর্ব ও শিশুশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। শেষে সমিতির সভাপতি আবু ইসলাম খান বিটু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (মিঠু) সবাইকে ধন্যবাদ এবং আগামী পিকনিকের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV