স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য ফিলিস্তিনী জনগণের সংগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন
শারকে চামান খান: ‘ফিলিস্তিনী জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য ফিলিস্তিনী জনগণের ন্যায়সঙ্গত দাবী ও সংগ্রামের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন সমর্থন জ্ঞাপন করেছেন, জানালেন গাইবান্ধা-২(সদর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, প্রাইভেটাইজেশন কমিশন ও সংসদীয় লাইব্রেরি কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি।
তিনি গতকাল সকালে জাতিসংঘ সদর দপ্তরে ৬৫তম সাধারণ অধিবেশনের প্লিনারিতে “Question of Palestine” শীর্ষক আলোচনায় বাংলাদেশ এর বক্তব্য প্রদানকালে বিশ্বসভাকে একথা বলেন। ইসরায়েলের অব্যাহত দখল এ অঞ্চলে সহিংসতা, অস্থিরতা ও অস্থিতিশীলতার মূল কারণ বলে উল্লেখ করে মাহবুব আরা বেগম গিনি বলেন, ফিলিস্তিনী জনগণের ক্রমাবনতিশীল পরিনতিতে বাংলাদেশ অত্যন্ত উদ্বিগ্ন। গাজা এবং পশ্চিম তীরে অসহায় ফিলিস্তিনী বিশেষত নারী ও
শিশুদের আক্রমণ ও হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, অসহায় বেসামরিক জনগণকে হত্যা করার আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার ভঙ্গের এই নজির কোন যুক্তি দিয়েই প্রতিষ্ঠা করা যায়না।
তিনি চতুর্থ জেনেভা কনভেনশন এর সিগনেটরি হিসেবে ইসরায়েলকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেন এবং একই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো এগিয়ে আসার আহবান জানান।
উপস্থিত কূটনীতিকবৃন্দ মাহবুব আরা বেগম গিনি, এমপির বক্তব্যকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে সিরাজগঞ্জ–২ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য রুমানা মাহমুদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার ও বিরোধী দলীয় এই দুই সংসদ সদস্য জাতিসংঘের চলতি অধিবেশনে যোগ দিতে রোববার অপরাহ্নে নিউইয়র্ক এসে পৌছেছেন। গত সোমবার জাতিসংঘের এই অধিবেশন শুরু হলে তারা উভয়ে এতে যোগ দেন। দেশে ফেরার আগে তারা আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন ( IPU ) এর একটি সভায় যোগ দেবেন।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








