নিউইয়র্কে এসেম্বলী মেম্বার মাইকেল ডেনডেককারের সঙ্গে বাংলাদেশী কমিউনিটি দলের মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্স থেকে নির্বাচিত এসেম্বলী মেম্বার মাইকেল জি. ডেনডেককারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেল ৬ টায় কুইন্সের ইস্ট এলমহার্স্টে ৭৫-৩৫ ৩১ এভিনিউ’র এসেম্বলী মেম্বার মাইকেল জি. ডেনডেককারের অফিসে মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশী কমিউনিটির একটি প্রতিনিধি দল তার সাথে বৈঠক করেন। বৈঠকে কমিউনিটির এনপাওয়ারমেন্ট, উন্নয়ন, সাউথ এশিয়ানদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা এসেম্বলীম্যানের সাথে মতবিনিময় করেন। এসময় নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান মাইকেল ডেনডেককার বাংলাদেশী কমিউনিটিসহ সাউথ এশিয়ানদের পাশে থেকে সার্বিক বিষয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে কাজ করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
এটর্নী মঈন চৌধুরী ছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, আবু হোরায়রা মসজিদের সভাপতি আলহাজ আবদুর রাশিদ, ব্যবসায়ী সিরাজ আহমেদ, মো: আব্দুল কাদের, মিলেনিয়াম টিভি ইউএসএ’র নিউইয়র্ক প্রতিনিধি কেরামত আলী প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!