Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের স্কুলে জিম্মি নাটকের অবসান,নিজের গুলিতে মৃত্যু ঘটল সেই কিশোরটির

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: December 1, 2010 | 2:38 AM

 বাংলা প্রেস: যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেরিনেট হাই স্কুলে ১৫ বছর বয়সী কিশোর ২৩ শিক্ষার্থীসহ এক শিক্ষককে জিম্মি করে রাখে।শেষে নিজেকে গুলি করে জিম্মি নাটকের অবসান ঘটায়। গুলিবিদ্ধ অবস্থায় সামুয়েল হেঞ্জেল নামক উক্ত যুবকটিকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সেখানে সে মারা যায়। তবে জিম্মিরা অক্ষত রয়েছে। ম্যারিনেটার উইসকনসিনের কর্মকর্তারা একথা জানান। গত সোমবার এ ঘটনার সূত্রপাত হয়।

 

 

   ম্যারিনেটার পুলিশ প্রধান জেফ স্কোরিক বলেন, আগে সামাজিক নেটওয়ার্ক সাইটে এক খবরে বলা হয়েছিল হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছে তা সত্য নয়। স্কোরিক মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে জানান, যে শিক্ষার্থীটি জিম্মি নাটকের সূত্রপাত করেছিল সে নিজেই নিজেকে গুলি করেছে। পুলিশ তাকে ঘিরে রেখেছিল এবং তিনটি গুলির শব্দ শুনার পর তারা শ্রেণী কক্ষে প্রবেশ করে।সামুয়েল হেঞ্জেলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে পরদিন মঙ্গলবার সে মারা যায়। সামুয়েল হেঞ্জেল ওয়াশরুম ব্যবহারের জন্য পাঁচ শিক্ষার্থীকে অনুমতি দেয়ার পর রাত সাড়ে আটটায় কয়েক মুহুর্তের মধ্যে এ নাটকের অবসান হয়। বন্দুকের গুলির শব্দ শোনার পর শিক্ষকদের সাথে আলোচনারত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে শ্রেণী কক্ষে প্রবেশ করে। স্কোরিক বলেন, কর্মকর্তারা দরজার কাছে পৌঁছে শ্রেণী কক্ষে প্রবেশ করেন এবং শ্রেণী কক্ষের সামনে সন্দেহভাজনকে দেখতে পান। এসময় সামুয়েল হেঞ্জেল একটি গুলি ছোঁড়ে নিজেকে আহত করে। তবে তার কোথায় গুলিবিদ্ধ হয় এ ব্যাপারে কোন কিছু জানাননি। জিম্মি নাটকের সৃষ্টিকারী সামুয়েল হেঞ্জেল স্কুল ছুটির সময় প্রায় ৩টার দিকে শ্রেণী কক্ষে প্রবেশ করে। স্কোরিক বলেন, পুলিশ আশা করেছিল কোন সহিংসতা ছাড়াই নাটকটির যবনিকা টানবেন কিন্তু তা আর সম্ভব হয়ে উঠেনি। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV