Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে : নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসে বাংলাদেশী পথমেলা উদ্বোধন কালে এটর্নী মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: August 9, 2016 | 12:26 AM

North_Bronx_Bangladeshi_American_Association_Poth_Mela_1ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা। ঐক্যবদ্ধভাবেই এ জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ নিরসনে প্রবাসীদেরও বিশেষ ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে অনুষ্ঠিত জমজমাট বাংলাদেশী পথমেলা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসব উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।NBx_2
আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে গত রোববার অনুষ্ঠিত হয় বাংলাদেশী এ পথমেলা। নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইন্ক আয়োজিত উৎসবমুখর এ পথমেলা পরিণত হয়েছিল বাঙালীদের মিলন মেলায়। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত নানা বয়সী বাঙালিরা এ মেলায় অংশ নেন।NBx_4
নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশন ইনকের সভাপতি মিজান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ পথমেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, গেস্ট অব অনার বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নাসরীন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্নান, এনওয়াই ইনস্যুরেন্সের কর্ণধার জেবিবিএ’র সিনিয়ার সহ সভাপতি শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ বশারত আলী, নুরে আলম জিকু, অধ্যক্ষ আতিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ, এটর্নী পেরী ডি সিলভার প্রমুখ।
অনুষ্ঠানে কনগ্রেশনাল প্রক্লেমেশন প্রাপ্ত, জুডিশিয়াল ডেলিগেট, একিসডেনন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী আরো বলেন, বাংলাদেশে চলমান বন্যায় বহু মানুষ সর্বস্ব হারিয়ে পথে দাঁড়িয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার জন্যও তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।
দিনব্যাপী এ পথমেলায় ছিল শাড়ী, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠা সহ বিভিন্ন রকমের ষ্টল। ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা।NORTH_BRONX_MELA
মেলা উপলক্ষে স্থাপিত বিশাল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। জনপ্রিয় শিল্পী কানিজ সুবর্না, জিল্লুর রহমান, মেহেরুন নেছা কনকসহ অন্যান্য শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক-শ্রোতাদের।
বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সহযোগিতায় মেলা কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক সাগর নন্দী, প্রধান সমন্বয়কারী হোসেন আহম্দ ইকবাল, সদস্য সচিব সৈয়দ ফখরুল আহমদ, যুগ্ম আহ্বায়ক সামছুল আলম শামীম, সমন্বয়কারী ফারুক আহমদ ও যুগ্ম সদস্য সচিব সাজন খান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV