Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : জরিপে ট্রাম্পের চেয়ে শতকরা ১০ ভাগ সমর্থন বেশি হিলারির

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: August 9, 2016 | 9:39 AM

জরিপে এগিয়ে গেলেন হিলারি ক্লিনটন। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি ১০ পয়েন্টে এগিয়ে আছেন। ‘সিএনএন পোল অব পোলস’ জরিপে এমনটা বলা হয়েছে। সিএনএন পোলিং পরিচালক জেনিফার আগিয়েস্তার লেখা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ডেমোক্রেট ও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন পরবর্তী জরিপের ফল আসা শুরু হয়েছে। তাতে দেখা যাচ্ছে এগিয়ে আছেন হিলারি। জুলাই মাসের শেষের দিকে দু’দলের জাতীয় সম্মেলন শেষে চালানো হয় ৬টি বড় ধরনের জরিপ। সে সব জরিপের ফল সমন্বয় করে সিএনএন ওই রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গড়ে হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৯ ভাগ মার্কিনি। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৩৯ ভাগ। এক্ষেত্রে যখন তৃতীয় পক্ষের প্রার্থী গ্যারি জনসন ও জিল স্টেইনকে এ জরিপে ধরা হলো তখনও হিলারি-ট্রাম্পের ভোটের ব্যবধান একই দাঁড়ায়। এ সময় হিলারির সমর্থন শতকরা ৪৫ ভাগ। ট্রাম্পের সমর্থন শতকরা ৩৫ ভাগ। অর্থাৎ এক্ষেত্রেও হিলারি এগিয়ে শতকরা ১০ ভাগ সমর্থনে। গ্যারি জনসনকে সমর্থন করেছেন জরিপে অংশ নেয়া শতকরা ৯ ভাগ মানুষ। সেইটনকে সমর্থন দিয়েছেন শতকরা ৫ ভাগ। সিএনএন পোল অব পোলস জরিপ পরিচালনা করে ২৯শে জুলাই থেকে ৪ঠা আগস্টের মধ্যে। সরাসরি টেলিফোনে এসব জরিপ পরিচালনা করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটাররা অংশ নেন। এ সময়ে পরিচালিত ৬টি জরিপ হলো সিএনএন/ওআরসি পোল, সিবিএস নিউজ পোল, ফক্স নিউজ পোল, এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল পোল, মারিস্ট/ম্যাকক্লাটচি পোল ও এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্ট পোল। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV