Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কমিটির অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: August 9, 2016 | 11:50 AM

BD_Society_Bx_Avishek.2ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কমিটির অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে গত রোববার আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।BD_Society_Bx_Avishek.3
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের বিদায়ী সভাপতি মো: শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুরতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হন উত্তর আমেরিকার অন্যতম এ সামাজিক সংগঠনটির নবনির্বাচিত কর্মকর্তরা। নয়া কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম। এসময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও খলিলুর রহমান মাষ্টারও উপস্থিত ছিলেন।
এর পর নব নির্বাচিত সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় দ্বিতীয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সভাপতি আলহাজ্ব কেরামত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, ব্যান্ডস-এর প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্চন নাঈমা খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, বিশিষ্ট রাজনীতিক তোফায়েল আহমেদ চৌধুরী, ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক সোলেমান আলী, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, জুনেদ আহমদ চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব খবির উদ্দিন ভ’ইয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট ইফতেখার সিরাজ, আবদুল তিতুমির, কফিল আহমদ চৌধুরী, রতন কুমার চক্রবর্তী, আবদুর রউফ, কবি জুলি রহমান, সিলেট সদর সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, প্রফেসার মজিবুর রহমান, জুলিয়ান সেপুলভেদা ছাড়াও ব্রঙ্কসের বিভিন্ন সংগঠনসহ কমিউনিটি নেতারা।BD_BRONX_SOCIETY
অনুষ্ঠানে মামুন’স টিউটরিয়াল ও খান’স টিউটোরিয়ালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানান হয়। খানস এবং মামুন’স টিউটরিয়াল। অনুষ্ঠানে অতিথিদের সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন মামুন’স টিউটরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, খান’স টিউটোরিয়ালের কর্ণধার নাঈমা খান ও ডা. ইভান খান।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন, সভাপতি সাহেদ আহমসদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য : মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।
প্রধান অতিথি কনসাল জেনারেল শামিম আহসান কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ ১৯ বছর যাবৎ সাংবিধানিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন কৃষœা তিথি, শাহ মাহবুব, ন্যান্সি খান সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩১ মে ব্রঙ্কসের ষ্ট্রারলিং এভিনিউ’র নান সাক রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে নির্বাচন কমিশন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV