Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ১৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠনে তৎপরতা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: August 10, 2016 | 11:12 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ১৯ সেপ্টেম্বর। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য : আমাদের বিশ্বকে এগিয়ে নিতে সংঘবদ্ধ চাপ’ স্লোগানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন বলে জাতিসংঘে বাংলাদেশী কূটনীতিকরা এনআরবি নিউজকে জানিয়েছেন। ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের নেতারা জাতিসংঘের এ শীর্ষ সম্মেলনে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি চলমান বিভিন্ন ইস্যুতে সাইড-বৈঠকেও মিলিত হবেন। বাংলাদেশের বক্তব্য কবে উপস্থাপিত হবে সেটি এখনও নির্দ্ধারিত হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন যে, ২৩ সেপ্টেম্বর শুক্রবার কোন এক সময় এটি হতে পারে। তবে, এর আগে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ইতিমধ্যেই বাংলাদেশে যতটুকু অগ্রগতিসাধিত হয়েছে সে আলোকে (ওয়াটার এ্যান্ড সেনিটেশন বিষয়ে) ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের এক বৈঠকে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। এ বৈঠকের হোস্ট হচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। একইদিন ২০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত ‘লিডার্স সামিট অন গ্লোবাল রিফিউজি ক্রাইসিস’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

কূটনীতিকরা আরো জানান, প্রধানমন্ত্রীর নিউইয়র্কে আবস্থানের চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে জাতিসংঘের কর্মসূচির ওপর। এজন্যে আরো কদিন অপেক্ষা করতে হবে। তবে, বিগত কয়েক বছরের মত এবারও শেখ হাসিনা জাতিসংঘ ফোরামে বিশেষভাবে সমাদৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দারিদ্র বিমোচন, জঙ্গিবাদ দমনসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থানের স্বীকৃতি মেলবে এবারের শীর্ষ সম্মেলনে-এমন আভাসও পাওয়া গেছে জাতিসংঘ সদর দফতর থেকে। এবারের শীর্ষ সম্মেলনের সভাপতি হয়েছেন পিটার থমসন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনার সাক্ষাৎ ঘটবে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে।

এদিকে, নিউইয়র্কে আওয়ামী পরিবারে জোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সভানেত্রী শেখ হাসিনার উপস্তিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠন নিয়ে। একইসাথে নিউইয়র্ক স্টেট এবং সিটি কমিটির শীর্ষ ৩ কর্মকর্তার নামও ঘোষণা করতে পারেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী-এমন আভাসও পাওয়া গেছে বলে দলের নেতৃবৃন্দ উল্লেখ করেন। এজন্যে সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে সপ্তাহ দুয়েক আগে। সে তালিকা প্রদান করা হবে সভানেত্রী শেখ হাসিনার নিকট। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে সূত্রগুলো উল্লেখ করেছে। উল্লেখ্য, এই ৩ সংগঠনের মেয়াদ শেষ হয়েছে দু’ বছর আগেই। নেতা-কর্মীরাও দাবি জানাচ্ছেন নয়া কমিটির। বিভিন্ন সূত্রে পরামর্শ দেয়া হচ্ছে যে, ড. সিদ্দিকুর রহমানকে চেয়ারপার্সন করে প্রবীন নেতাদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের। এর মধ্য দিয়েই নয়া নেতৃত্ব প্রতিষ্ঠা করা সহজ হবে বলেও সংশ্লিষ্টরা যুক্তি দেখাচ্ছেন। নারী ক্ষমতায়নের এ সময়ে একজন নারীকেও অধিষ্ঠিত করা হতে পারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি পদে। ঢাকায় অবস্থানরত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী, ইউএস সেনসাস ব্যুরোর উর্দ্ধতন কর্মকর্তা ড. মনসুর খন্দকার, বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর, ফার্মাসিস্ট আকতার হোসেনের নাম রয়েছে সভাপতির তালিকায়। সাধারণ সম্পাদকের তালিকায়ও নিজাম চৌধুরীর নাম রয়েছে (যদি তিনি ঢাকার পরিবর্তে নিউইয়র্কে অবস্থানে সম্মত হন)। এ পদে আরো রয়েছেন বর্তমানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা এবং নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী (নিজাম চৌধুরী যদি সভাপতি অথবা সেক্রেটারি না হন)। নানা হিসাব-নিকাশ করা হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানে। আর্থিক বল, সংগঠনের জন্যে সময় দেয়ার মানসিকতা এবং মূলধারার সাথে সম্পর্ক ছাড়াও সর্বস্তরের নেতা-কর্মীর সাথে সুসম্পর্ক রয়েছে-এসব দিক বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে। অতীতের অভিজ্ঞতায় বিশেষ দুয়েকটি অঞ্চলকেও প্রাধান্য দেয়া হচ্ছে এসব পদে। ১/১১ পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার সফরসঙ্গি হওয়া লোকজনকে নেতৃত্বে বিশেষ গুরুত্ব দেয়া হবে এবারও।

গত ৩ বছর ধরেই নেতা-কর্মীরা নয়া কমিটির দাবিতে সোচ্চার রয়েছেন। ব্যক্তিগত এবং ব্যবসা ও তদ্বিরের কারণে বছরের অধিকাংশ সময় বাংলাদেশে অবস্থান করায় ড. সিদ্দিকুর রহমান নিজের অবস্থানকে নড়বড়ে করেছেন। বিশেষ কৌশলে নেতৃস্থানীয় কয়েকজনকে নিজের পক্ষে রাখতে সক্ষম হলেও অধিকাংশই ড. সিদ্দিকের পক্ষে নেই। আওয়ামী লীগের সভানেত্রী এবং তার পরিবারের সাথে বিশেষ সম্পর্ক রযেছে দাবি করে ড. সিদ্দিক বিগত দিনে অনেক ঝামেলাকে মাটিচাপা দিতে সক্ষম হলেও, এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এমনকি, এতদিন যারা তার পকেটের লোক হিসেবে চিহ্নিত ছিলেন, তারাও এখন তার অসাংগঠনিক কর্মকান্ডের সাফাই গাইতে নারাজ বলে গুঞ্জন রয়েছে। এ পরিস্থিতি ড. সিদ্দিকেরও অজানা নেই বলেই নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত নেতৃত্ব কব্জায় রাখার পন্থা অবলম্বন করেছেন। ভেতরে ভেতরে চেষ্টা চালাচ্ছেন, এবারও কমিটি গঠনের প্রক্রিয়া থেকে নেত্রীকে বিরত রাখতে। সর্বশেষ, ৯ আগস্ট মঙ্গলবার সভানেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি ঢাকা থেকে এনাারবি নিউজকে বলেন, ‘জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যাবার চূড়ান্ত সফরসূচি এখনও নির্দ্ধারিত হয়নি। এমনকি, নেত্রীর কাছে থেকে এখন পর্যন্ত কোন গ্রীণসিগন্যাল পাইনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন/পুনর্গঠনের ব্যাপারে। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপারটি নিতান্তই নেত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV