নিউইয়র্কে পরিচয় ফুটবল লীগ : লীগ চ্যাম্পিয়ন ওজনপার্ক, রানার্স আপ জ্যাকসন হাইটস
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এ ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ন আর জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব রানার্স হওয়ার গৌরব অর্জন করেছে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ওজনপার্ক (২২ পয়েন্ট) আগেই চ্যাম্পিয়নশীপ নিশ্চিত করে। অপরদিকে লীগের দশম সপ্তাহের খেলায় ৭ আগষ্ট রোববার জ্যাকসন হাইটস ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে ১৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। এবারের লীগে সর্বোচ্চ ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে রয়েছেন আইসাব-এর সৌরভ।
সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও ব্রঙ্কস ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে জ্যাকসন হাইটস ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ৫ মিনিটের সময় মিতু এবং ২০ মিনিটের সময় মিনহাজ গোল করে। অপরদিকে খেলার দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে মিনা একমাত্র গোল করেন। খবর ইউএনএ’র।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড এবং তৃতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স এলায়েন্স’র মধ্যে দুটি খেলা হওয়ার কথা থাকলেও এদিন নিউজার্সী ও মোহামেডান মাঠে না আসায় খেলার নিময়ানুযায়ী সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স ওয়াক ওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। পরিচয় ফুটবল লীগের খেলা শেষে লীগের শীর্ষ চার দল নিয়ে পরিচয় টুর্নামেন্ট অনুষ্ঠত হবে। টুর্নামেন্টে উঠা দল চারটি হচ্ছে ওজনপার্ক এফসি (২২ পয়েন্ট), জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব (১৮ পয়েন্ট), আইসাব (১৭ পয়েন্ট) ও ব্রঙ্কস ইউনাইটেড (১৫ পয়েন্ট)।
পরবর্তী খেলা: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত লীগ পর্যায়ের খেলা শেষ হওয়ায় দুই সপ্তাহ বিরতীর পর আগামী ২৮ আগষ্ট রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল টুর্নামেন্ট’-এর দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল তিনটায় অনুষ্ঠিতব্য প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেড এবং বিকেল পাঁচটায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলার পয়েন্ট তালিকা:
দল- পয়েন্ট খেলা জয় পরাজয় ড্র পক্ষে গোল গোল হজম
ওজনপার্ক- ২২ ৮ ৭ ০ ১ ২৪ ৩
জ্যাকসন হাইটস- ১৮ ৮ ৬ ০ ২ ১৬ ৫
আইসাব- ১৭ ৮ ৫ ১ ২ ১৮ ৬
ব্রঙ্কস ইউনাইটেড- ১৫ ৮ ৫ ৩ ০ ১৮ ৯
ব্রঙ্কস ওয়ারিয়র- ১১ ৮ ৩ ৩ ২ ৮ ১৬
সোনার বাংলা- ৮ ৮ ২ ৪ ২ ৭ ১৩
ব্রাদার্স অ্যালায়েন্স- ৭ ৮ ২ ৫ ১ ৮ ১৫
নিউজার্সী ইউনাইটেড- ৬ ৮ ২ ৬ ০ ৪ ১২
মোহামেডান স্পোর্টিং ক্লাব- ০ ৮ ০ ৮ ০ ১ ২৫
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো