Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজারসিতে আনন্দ আয়োজনে প্রবাসী চট্টগ্রামবাসীর বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 11, 2016 | 11:56 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজারসি প্রবাসী চট্টগ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সামারের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন সামারে নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে। তারই ফলশ্রুতিতে নিউজারসি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরাও মেতে উঠেছিল বনভোজনে। চট্টগ্রাম সমিতি নিউজারসি এর উদ্যোগে গত ৯ আগস্ট মঙ্গলবার আয়োজন করা হয়েছিল বনভোজনের। রেড ব্যাংক ব্যাটেল ফিল্ড পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে নিউজারসিতে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করে।
সকাল থেকেই প্রবাসী চট্টগ্রামবাসীরা দলে দলে প্রাকৃতিক রূপের আধার রেড ব্যাংক ব্যাটেল ফিল্ড পার্কে সমবেত হতে থাকে। প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। দীর্ঘদিন পর প্রবাসী চট্টগ্রামবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।
দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক বাংগালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। বনভোজনে শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক খেলাধূলার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী রাজীব ভট্টাচার্য। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছড়া পাঠ করে প্রবাসীদের আনন্দ দেন ছড়াশিল্পী সুব্রত চৌধুরি। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালণা করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরন করেন। এই পর্বগুলো সঞ্চালণা করেন সৈয়দ মোঃ কাউছার, ফারুক তালুকদার, আবদুর রহিম।
সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় পুরস্কারের সম্ভারে রেফল ড্র। বিজয়ীদের মাঝে চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা রেফল ড্রর পুরস্কার বিতরন করেন।
প্রবাসী চট্টগ্রামবাসীর এই বনভোজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীদের অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয়। তাদের অংশগ্রহনে এই বনভোজন প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়।
বনভোজন সফল করার জন্য কুতুবউদদীন এমরান, এম এ রহিম, আমিন খান, সুরজিৎ চৌধুরি মিলটন, জমিরউদদীন খোকন, কাজী জসিম, এম এ করিম, আলী নূর, এমডি করিম, ইকবাল হোসেন, ফারুক তালুকদার, বিপ্লব দেব, মোঃ বখতিয়ার প্রমুখ অক্লান্ত পরিশ্রম করেন।
এছাড়া উপদেষ্টামণ্ডলী বুলু চৌধুরি, আবদুর রফিক, বিশ্বনাথ চৌধুরি, সৈয়দ মোঃ কাউছার, মোঃ আকতার কামাল, আবদুল হালিম খান, সিরাজুল ইসলাম বনভোজনের সার্বিক দেখভাল করেন।
চট্টগ্রাম সমিতি নিউজারসির কর্মকর্তাদের অক্লান্ত প্রয়াসে প্রবাসী চট্টগ্রামবাসীর প্রাণের আয়োজন বনভোজনের সফল সমাপ্তি ঘটে। অনুকূল আবহাওয়া প্রবাসীদের আনন্দ আয়োজনে নতুন মাএা এনে দেয়। চট্টগ্রাম সমিতি নিউজারসির বনভোজন কমিটির আহবায়ক কুতুব উদদীন এমরান, উপদেষ্টা আবদুর রফিক ও সৈয়দ মোঃ কাউছার বনভোজনে অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV