নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বনভোজন ২০ আগষ্ট
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বনভোজন আগামী ২০ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হবে। ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বনভোজনের আনুষ্ঠানমালা। বনভোজনে মজাদার সব খাওয়া-দাওয়া ছাড়াও থাকবে পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ আয়োজন। থাকবে আকষর্ণীয় পুরস্কারও। বনভোজনকে আনন্দময় করে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগঠনের নেতারা। সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রন জানিয়েছেন বনভোজনের নির্মল আনন্দ উপভোগ করবার জন্য। তারা আশা প্রকাশ করে বলেন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ভেন্যু এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটবে তাদের আনন্দ আয়োজনে।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো