Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র পথমেলা ৯ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: August 13, 2016 | 8:02 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)’র পথমেলা ৯ অক্টোবর। এর আগে ১৪ আগষ্ট মেলার তারিখ নির্ধারন করা হলেও এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মেলা স্থগিত করা হয়েছে। ৭ আগষ্ট জেবিবিএ’র মেলা কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে মেলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেলার তারিখ পিছিয়ে দেয়ায় ক্রেতা, বিক্রেতা ও দর্শকদের সাময়িক অসুবিধার জন্য জেবিবিএ’র পক্ষ থেকে  আন্তরিকভাবে দূঃখ প্রকাশ করা হয়।
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)’র জাঁকজমকপূর্ণ এ মেলাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীদের মাঝে আগ্রহ বেড়েছে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস সহ সর্বত্র মেলা নিয়ে আলোচনা। এ মেলা নিয়ে আগ্রহের অন্যতম কারন মেলায় র‌্যাফেল ড্র’তে থাকছে ব্র্যান্ড নিউ কার। প্রবাসীদের বিভিন্ন সংগঠনের আয়োজিত পথমেলায় র‌্যাফেল ড্র’তে বিভিন্ন ধরনের পুরষ্কার থাকলেও কেউ ব্র্যান্ড নিউ কার দিতে পারেনি।
নিউইয়র্কের ব্যবসায়িদের শীর্ষ সংগঠন জেবিবিএ। জেবিবিএ’র এ মেলায় স্টল নেয়ার জন্য প্রতিদিনই বিক্রেতাদের সংখ্যা বাড়ছে। নিউইয়র্কের নামী-দামী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন পণ্যের ভেন্ডাররাও জেবিবিএ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন। মেলায় পোশাক. গয়না, খাবার সহ থাকছে রকমারি পণ্যের স্টল। আর মেলায় আগত ক্রেতা ও দর্শকদের জন্য থাকছে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। জেবিবিএ’র এ ঐতিহ্যবাহি বর্ণিল আয়োজন থাকছে যথারীতি জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট থেকে শুরু করে ৭৫ স্ট্রিট পর্যন্ত স্থানটিতে দিনব্যাপি চলবে এ মেলা। মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে মেয়র বিল ব্লাজিওকে। এ তথ্য জানিয়ে জেবিবিএ’র প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো ও সেক্রেটারি তারেক হাসান খান জানালেন, এছাড়া বেশ কয়েকজন কংগ্রেসম্যান ও সিনেটর আসবেন মেলায়।
মেলা বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো ও জেনারেল সেক্রেটারি তারেক হাসান খানের সার্বিক তত্ত্বাবধায়নে মেলার আহ্বায়ক মোল্লা এম এ মাসুদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলেমান, প্রধান সমন্বয়কারি মোহাম্মদ শাহনেওয়াজ, কালচারাল এন্ড ইভেন্ট সেক্রেটারি মো: হাসান (জিলানী), কো-কনভেনার আব্দল আলিম ও কো-কনভেনার আতিকুল ইসলাম (জাকির)।
জেবিবিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, স্টলের জন্য যোগাযোগ করতে হবে মাহমুদ হোসাইন বাদশা (৬৪৬-৫৫২-১৩০৯) ও মোহাম্মদ সেলিম (হারুন) (৯১৭-৬৯১-৭৭২১) এর সাথে। এছাড়া মেলা উপলক্ষে একটি সুদৃশ্য ম্যাগাজিন প্রকাশিত হবে। এতে বিজ্ঞাপন দিতে চাইলে সাজ্জাদ হোসাইন (৭১৮-৮২৫-১৯৩৪) এবং আতিকুল ইসলাম জাকির (৭১৮-৫৫২-৭২৪২) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV