নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৩ অক্টোবর, ভোটার তালিকা হস্তান্তর
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হস্তান্তর করেছে সোসাইটির কার্যকরী কমিটি। আজীবন সদস্য সহ এবার ভোটার ১৮ হাজার ৫৫১ জন। গত ৭ আগস্ট সন্ধ্যায় সোসাইটির কার্যকরী কমিটির সদস্যদের সাথে নির্বাচন কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। সে বৈঠকেই বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতানের কাছে ভোটার তালিকা হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম, আনোয়ার হোসেন, তপন জামান, ইউনুস সরকার। সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভুইয়া রুমী, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ডালিম, নাসির উদ্দিন আহমেদ, আবুল কাশেম।
বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের সাথে বৈঠকের পর নিউইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশন। সেই মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান বলেন, সোসাইটির কার্যকরী কমিটি আমাদের ভোটার তালিকা হস্তান্তর করেছে। আমরা ভোটার তালিকা পেয়েছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার তালিকায় কোন ভুল থাকলে নির্বাচন কমিশন এবং কার্যকরী পরিষদ তা সংশোধনের উদ্যোগ গ্রহন করবেন। তিনি বলেন সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। এ দিন কোন প্রাকৃতিক দুর্যোগ থাকলে নির্বাচন এক সপ্তাহ পেছানোর সুযোগ রয়েছে। এর পর নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। সেক্ষেত্রে নির্বাচন পেছাতে হলে সাধারণ সভায় তা অনুমোদন লাগবে। তিনি বলেন, ইতিমধ্যেই আমরা চারটি ভোট কেন্দ্র করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে জ্যামাইকাতে যদি ১৫ শ থেকে ২ হাজার ভোট থাকে তাহলে জ্যামাইকাতেও একটি কেন্দ্র দেয়া হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনে লোক-কোঅপট করা হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে দুটো কেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ দিন রাতে গুলশান টেরেসে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
ওদিকে সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য দুই প্যানেল তাদের প্রার্থী মনোনয়নে দৌড় ঝাপ শুরু করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কামাল-রুহুল’ প্যানেল চুড়ান্ত হলেও অপর প্যানেল ‘কুনু-আজম’ প্যানেল গঠনে টানাপোড়ন চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই তাদের প্যানেল ঘোষণা করেনি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!