Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্সের ওজনপার্কে সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ইমামসহ ২ জন নিহত, বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: August 13, 2016 | 11:08 PM

Imam_1ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কুইন্সে সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ইমামসহ ২ জন নিহত হয়েছেন। কুইন্সের ওজন পার্কের লিবারটি এ্যভিনিউর ৭৯ স্টিটের আল ফোরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দীন আকুংজি এবং তার সঙ্গে তারা মিয়া নামের ওই মসজিদে তার সহকারী গুলিবদ্ধ হয়ে নিহত হন। জোহর নামায শেষে হেটে এ সময় তারা বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।

Imam_2

শনিবার জোহর নামাজের পর ১০১ লিবারটি এ্যভিনিউর ৭৭ স্ট্রিটের ইন্টার সেকশেনর কাছাকাছি এ বর্বরেচিত ঘটনা ঘটে। এ ঘটনাকে এলাকাবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে দাবি করেন। তবে পুলিশ বলছে, হামলাটি হেইট ক্রাইম সম্পর্কিত কিনা এমন কোন তথ্য তাদের কাছে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর নামাজ শেষে ৫৫ বছর বয়সী ইমাম মাওলানা আলাউদ্দীন আকুংজি এবং ওই মসজিদে তার সহকারী ৬৪ বছর বয়সী তারা মিয়া বাড়ীতে ফিরছিলেন। শনিবার স্থানীয় সময় দুপুর একটা পঞ্চাশ মিনিটে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি ছুঁড়লে আলা উদ্দীন মাথায় এবং তারা মিয়া বুকে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দীন আর হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা মিয়া।
প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ পুলিশি টহলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশী কমিউনিটির অনেকেই ঘটনাস্থলে ছুটে যান। পর পর কযেকটি ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্কাবস্থা বিরাজ করছে।
নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন।
এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশীরা তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশকারীরা হেইট ক্রাইম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ থেকে সন্ত্রাসী বর্ণবাদী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। সমাবেশে মূলধারাসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। বাংলাদেশী এবং মূলধারার বিভিন্ন মিডিয়া গুরুত্ব সহকারে এ সংবাদ পরিবেশন করে।
পুলিশ এই হত্যাকান্ডের কোন কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। স্থানীয় এলাকাবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ ঘটনাস্থলে জড়োা হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকান্ড বলে তারা দাবি করেন। এলাকার কয়েকজন বাংলাদেশী বলছেন, এ ঘটনার পর নিজেদের তার অনিরাপদ বলে মনে করছেন। ঘটনাটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তারা মনে করেন।
তবে পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এই হামলা হয়েছে, এমন কোন তথ্য তাদের কাছে নেই।
পুলিশ এ জন্যে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ