নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : আবার হলো দেখা এই প্রবাসে – এ শ্লোগানে নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তন ছাত্র বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী আবদুর রহিম বাদশা গত শনিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আবদুর রহিম বাদশা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র চাকসু’র সাবেক কালচারাল সেক্রেটারী বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, লন্ডন প্রবাসী অ্যাপেলের টেকনিকেল ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. শফিকুল হক চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, আবদুল মুহিত, নুরুল ইয়াহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, নোমান হোসেন, আসলাম কবির টিটু প্রমুখ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। এসময় তারা দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ডিনার পার্টির মাধ্যমে এ পূনর্মিলনী শেষ হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ